০২:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
ফিলিপাইনের সঙ্গীতের হৃদস্পন্দন: কেন আজও অমলিন ‘ম্যানিলা সাউন্ড’ চীনা অভিনেত্রী ঝাং ইংফেই বললেন, ‘আমি কৃত্রিম বুদ্ধিমত্তা নই’ অ্যাঞ্জেলেস সিটিতে ভবন ধসের ট্র্যাজেডি: মৃতের সংখ্যা বেড়ে ৩০ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত ৪১, হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে রক্ত পরীক্ষাতেই মিলতে পারে ফুসফুসের ক্যানসারের আগাম সতর্কতা, নতুন গবেষণায় আশার আলো মমতা-সোনিয়া বৈঠকে ভবিষ্যৎ জোটের ইঙ্গিত, দিল্লিতে রাজনৈতিক সমীকরণ নিয়ে জোর আলোচনা নেহরুর রেকর্ড ছাড়িয়ে ইতিহাস গড়তে চলেছেন মোদি, দাবি অমিত শাহের দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে বাদ যাচ্ছে ‘ধাম’, পশ্চিমবঙ্গ সরকারের নতুন সিদ্ধান্ত কেরালার সাবেক মুখ্যমন্ত্রীর মেয়েকে তলব, সিএমআরএল অর্থপাচার মামলায় ইডির জিজ্ঞাসাবাদ মমতার বাড়িতে সিআইডি তল্লাশি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্ক

ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে ভালো আইন তৈরি করা যায় না: আইনমন্ত্রী

  • Sarakhon Report
  • ০৫:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • 159

নিজস্ব প্রতিবেদক

আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ এর খসড়া চূড়ান্তকারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিশেষ কারও চোখের দিকে তাকিয়ে কিংবা কারও ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে ভালো আইন তৈরি করা যায় না। তাই যে-যাই বলুক, আইন প্রণয়ণের ক্ষেত্রে সবসময় দেশের জনগণের কথা চিন্তা করতে হবে এবং জনবান্ধব আইন প্রণয়ন করতে হবে। তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও উদ্দেশ্য উভয়ই বাস্তবায়ন হবে।

মানসম্পন্ন আইন প্রণয়নে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী আনিসুল হক বলেন, লেজিসলেটিভ কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে দেশি-বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি লেজিসলেটিভ ক্যাডার সার্ভিস গঠনের বিষয়েও কাজ করতে হবে।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদেরকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়ে আনিসুল হক বলেন, ‘লজ অব বাংলাদেশ’ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের খুবই জনবান্ধব একটি কাজ। এর মাধ্যমে জনগণ মুহূর্তেই বাংলাদেশে প্রচলিত সকল আইন দেখে নিতে পারেন।

এখন ‘লজ অব বাংলাদেশ’ –এর আলোকে ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে জারিকৃত সকল এসআরও এবং অন্যান্য বিধি-বিধানের সংকলনে অনলাইন ভিত্তিক ‘রুলস অব বাংলাদেশ’ তৈরি করা গেলে জনগণ খুবই উপকৃত হবে। এটি খুব তাড়াতাড়ি তৈরি করতে হবে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠিত এ কর্মশালায় আইন ও বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ফিলিপাইনের সঙ্গীতের হৃদস্পন্দন: কেন আজও অমলিন ‘ম্যানিলা সাউন্ড’

ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে ভালো আইন তৈরি করা যায় না: আইনমন্ত্রী

০৫:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪