১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
ইনুর ১০ বছরের কারাদণ্ড, রায়কে ‘প্রহসনের বিচার’ বললেন জাসদ সভাপতি বাংলাদেশে আরও ২ সন্দেহজনক হামে মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭১৮ উইম্বলডনে কঠিন লড়াই পেরিয়ে জয়ে শুরু শিয়নতেকের, সেরেনার প্রত্যাবর্তনে দর্শকদের উচ্ছ্বাস কৃত্রিম বুদ্ধিমত্তার চালক নিয়ে স্বয়ংচালিত গাড়ির দৌড়ে নতুন চমক, বড় প্রতিষ্ঠানগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছে নতুন উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তায় পুলিশিং বদলাতে বড় বাজি, নতুন যুগের স্বপ্ন দেখছে টেজার নির্মাতা ডিজনির নতুন প্রধানের লক্ষ্য দ্রুত সিদ্ধান্ত, ডিজিটাল রূপান্তরে জোর নিসানের ঘুরে দাঁড়ানোর লড়াই, হাইব্রিড ও নতুন মডেলেই বাজি কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নতুন লড়াই: মহাকাশ নয়, পৃথিবীতেই বড় বাজি সফটব্যাংকের ইইউর নজরে ক্লাউড বাজার, অ্যামাজন ও মাইক্রোসফটের ওপর বাড়তে পারে কঠোর নিয়ন্ত্রণ চিপ নির্মাতাদের দাপটে বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থনীতি, বাড়ছে ব্যয়

দলীয় সিদ্ধান্ত অমান্য, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সমিরণ দেওয়ানকে বহিষ্কার করল বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমিরণ দেওয়ানকে দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সমিরণ দেওয়ান। তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন ওদুদ ভূইঞা।

খাগড়াছড়ি জেলায় এবারের নির্বাচনে মোট আটটি রাজনৈতিক দল ও তিনজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি স্থানীয় পর্যায় থেকে কেন্দ্রীয় কমিটিকে জানানো হলে সেখান থেকেই বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

এ বিষয়ে খাগড়াছড়ি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করার বিষয়টি স্পষ্ট হওয়ায় কেন্দ্রীয় কমিটি ব্যবস্থা নিয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত ইতিবাচক।

অন্যদিকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় সমিরণ দেওয়ান বলেন, তিনি যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন, তাই দলের এই সিদ্ধান্তে তার অবস্থানে কোনো প্রভাব পড়বে না। তিনি নিজেকে জনগণের প্রার্থী হিসেবে তুলে ধরে ভোটের মাঠে থাকার কথা জানান।

জনপ্রিয় সংবাদ

ইনুর ১০ বছরের কারাদণ্ড, রায়কে ‘প্রহসনের বিচার’ বললেন জাসদ সভাপতি

দলীয় সিদ্ধান্ত অমান্য, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সমিরণ দেওয়ানকে বহিষ্কার করল বিএনপি

০২:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬