১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
চীনের রপ্তানি উত্থানের আড়ালে অর্থনীতিতে বাড়ছে চাপ, প্রযুক্তি ঢাকছে ঘরোয়া দুর্বলতা মহারাষ্ট্রের লাডকি বহিন প্রকল্পে বড় ধাক্কা, বাদ পড়লেন লাখো নারী, উঠছে অর্থ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন সংসদে সীমানা পুনর্নির্ধারণ বিল ঠেকাতে কংগ্রেসের কঠোর অবস্থান, সর্বদলীয় বৈঠকের দাবি তৃতীয় ভাষা নিয়ে সুপ্রিম কোর্টের বার্তা, নবম শ্রেণিতে নয় ষষ্ঠ শ্রেণি থেকেই শুরু করার পরামর্শ নিমজ্জিত ধান-সবজির খেত, মৎস্য-প্রাণীর ক্ষতি ৪৮৮ কোটি টাকা পাঁচ মিনিটের ব্যর্থতা, নাকি পুরো যাত্রার বিচার? টুখেলকে ঘিরে ইংল্যান্ডের অস্থিরতার গল্প নিজের অতীতের ছায়ায় বন্দী একটি জাতি: ইংল্যান্ডের ফুটবল, ব্রিটেনের মানসিকতা বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি: চ্যাম্পিয়ন পাবে ৫ কোটি ডলার, বাড়ছে সব দলের পুরস্কার দাপুটে জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ, শেষ ম্যাচেই নির্ধারিত হবে ভাগ্য জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর সেনা হেফাজতে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি—এটাই আমাদের একমাত্র পরিচয়: সালাহউদ্দিন

বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান বলে আলাদা কোনো পরিচয় নেই; এখানে সবাই কেবল বাংলাদেশি—এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার কক্সবাজারের চকরিয়া উপজেলার দুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট খ্রিস্টান সম্প্রদায়ের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশই আমাদের গর্ব। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে জাতি বা ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ থাকবে না—থাকবে শুধু বাংলাদেশি পরিচয়।

শিক্ষার্থীদের প্রতি ইঙ্গিত করে সালাহউদ্দিন বলেন, কর্মসংস্থানের বাজারে প্রতিযোগিতামূলক হতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখা জরুরি।

কক্সবাজার-১ আসনের প্রার্থী হিসেবে তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ আমাদের সম্পদ, কোনো বোঝা নয়।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

চীনের রপ্তানি উত্থানের আড়ালে অর্থনীতিতে বাড়ছে চাপ, প্রযুক্তি ঢাকছে ঘরোয়া দুর্বলতা

বাংলাদেশি—এটাই আমাদের একমাত্র পরিচয়: সালাহউদ্দিন

১১:৪৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬