০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজলের মৃত্যু

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা গেছেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল প্রায় সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই কন্যা, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে তিনি লিভার, কিডনি ও হৃদরোগসহ ডায়াবেটিসের মতো বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

জন্ম ও কর্মজীবন
১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর জন্মগ্রহণ করা জাকারিয়া কাজল দৈনিক আজাদ, ইনকিলাব, দ্য অবজারভার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং সর্বশেষ যমুনা টেলিভিশনে সংবাদপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

নামাজে জানাজা
শনিবার দুপুর একটায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শোক প্রকাশ
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজলের মৃত্যু

১২:২৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬