০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, মহাসড়ক অবরোধে চরম ভোগান্তি

লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের গাড়িবহরে হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পর তার সমর্থকেরা বুড়িমারী–পাটগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান, ফলে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।

হামলার ঘটনা ও আহতরা

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে হঠাৎ একদল দুর্বৃত্ত শিহাব আহমেদের গাড়িবহরের ওপর হামলা চালায়। এতে শিহাব আহমেদসহ তার কয়েকজন সমর্থক আহত হন। হামলায় তার ব্যক্তিগত গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৪

সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

হামলার খবর ছড়িয়ে পড়লে শত শত সমর্থক লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং সড়ক অবরোধ করেন। এতে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।

প্রার্থীর অভিযোগ

শিহাব আহমেদ অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণভাবে প্রচার শেষে ফেরার সময় জোড়াপুকুর এলাকায় পূর্বপরিকল্পিত ও কাপুরুষোচিত হামলার মুখে পড়তে হয়েছে। তার গাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে তাদের জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই। এমন অস্থিতিশীল অবস্থা চলতে থাকলে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যেতে ভয় পাবেন।

পাটগ্রামে হামলার সময় হাতীবান্ধা থানা অবরোধ: বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা

প্রশাসনের বক্তব্য

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করে এবং উত্তেজিত সমর্থকদের সড়ক অবরোধ তুলে নিতে অনুরোধ জানায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, মহাসড়ক অবরোধে চরম ভোগান্তি

০২:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬