০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
জ্বালানি নিরাপত্তার টেকসই পথ হতে পারে নবায়নযোগ্য শক্তি নিউইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠান আয়োজকদের এক্স অ্যাকাউন্ট স্থগিত ৬৪ জেলার দায়িত্ব পেলেন হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ‘টুকু আসে, টুকু যায়’—সংসদে জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ে রুমিনের কড়া সমালোচনা কঙ্গোয় ইবোলা মহামারি ভয়াবহ রূপ নিয়েছে, ৩ মাসে মৃত্যু ২,৫০০ ছাড়িয়েছে ‘ইনট্রিনসিক ক্যাপাসিটি’: সুস্থভাবে বার্ধক্য মাপার নতুন বৈজ্ঞানিক সূচক নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত, কবির প্রেরণায় আন্দোলনের কথা স্মরণ কাদের গনি চৌধুরী হলেন বিএসএসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা-ছেলের মৃত্যু গোপালগঞ্জে ইউএস ওপেনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আরিনা সাবালেঙ্কার

লেভিস স্টেডিয়ামে চমক, ব্যাড বান্নির সুপার বোল মঞ্চে হঠাৎ লেডি গাগা

সুপার বোল ২০২৬–এর জমকালো হাফটাইম শোতে দর্শকদের জন্য বড় চমক হয়ে হাজির হন বিশ্বখ্যাত সংগীতশিল্পী লেডি গাগা। ৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর সুপারস্টার ব্যাড বান্নির পরিবেশনার মাঝামাঝি সময়ে মঞ্চে ওঠেন ১৬ বার গ্র্যামি জয়ী এই তারকা, আর তাতেই মুহূর্তেই উত্তেজনায় ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

Lady Gaga 'honored' to join Bad Bunny onstage at Super Bowl 60

মঞ্চ কাঁপানো বিশেষ পরিবেশনা

মঞ্চে উঠে লেডি গাগা গেয়ে শোনান তাঁর জনপ্রিয় গান ‘ডাই উইথ আ স্মাইল’, যা ২০২৪ সালে ব্রুনো মার্সের সঙ্গে তাঁর দ্বৈত পরিবেশনা হিসেবে প্রকাশ পেয়েছিল। তবে এবার তিনি গানটি পরিবেশন করেন একক কণ্ঠে, লাইভ ব্যান্ডের নতুন সুরায়োজনে। অন্যদিকে গানের তালে নাচে অংশ নেন ব্যাড বান্নি, যা পুরো পরিবেশনাকে আরও প্রাণবন্ত করে তোলে।

আবেগঘন বার্তা গাগার

পরিবেশনার ঝলক সামাজিক মাধ্যমে শেয়ার করে লেডি গাগা জানান, ব্যাড বান্নির হাফটাইম শোর অংশ হতে পেরে তিনি গভীরভাবে সম্মানিত বোধ করছেন। আমন্ত্রণ জানানোর জন্য তিনি ব্যাড বান্নিকে ধন্যবাদ জানান এবং পুরো দলকে কৃতজ্ঞতা জানানোর কথাও লেখেন।

Lady Gaga Celebrates Being Guest in Bad Bunny Super Bowl Halftime Show

সুপার বোলের মঞ্চে পুরোনো স্মৃতি

এর আগে ২০১৭ সালে নিজেই সুপার বোল হাফটাইম শোর প্রধান শিল্পী ছিলেন লেডি গাগা। পরে ২০২৫ সালে প্রাক-খেলার বিশেষ পরিবেশনাতেও চমক দেখান তিনি। এবারের আয়োজনেও ছিল তারকাখচিত উপস্থিতি। রিকি মার্টিনের পরিবেশনার পাশাপাশি মঞ্চে দেখা যায় জেসিকা আলবা, পেদ্রো পাসকাল ও কার্ডি বি–কে। ব্যাড বান্নির জনপ্রিয় গান ‘আই লাইক ইট’ পরিবেশনাতেও যোগ দেন কার্ডি বি।

Lady Gaga, Ricky Martin and Cardi B Join Bad Bunny at Super Bowl Halftime  Show - The New York Times

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তার টেকসই পথ হতে পারে নবায়নযোগ্য শক্তি

লেভিস স্টেডিয়ামে চমক, ব্যাড বান্নির সুপার বোল মঞ্চে হঠাৎ লেডি গাগা

১২:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬