১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
অ্যাপল ও ওপেনএআইয়ের গোপন তথ্য বিতর্কে নতুন আইনি লড়াই ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার উপকূল, জীবিকা ও অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইউক্রেনের আকাশ রক্ষায় নতুন আশা, তবে ক্ষেপণাস্ত্র উৎপাদনে দীর্ঘ অপেক্ষার শঙ্কা থাইল্যান্ডের কড়া পরীক্ষায় বিপাকে মালয়েশিয়ার সামুদ্রিক মাছ চাষিরা  সাপ্পোরোতে আন্তর্জাতিক স্কুল ঘিরে বিতর্ক, জাপানে নতুন সাংস্কৃতিক টানাপোড়েন ইরানের নতুন সর্বোচ্চ নেতার অনুপস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ সিঙ্গাপুরে কর ফাঁকি ঠেকাতে উচ্চ আয়ের ২৭৯ ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা মাগুরার এই কলেজে পাঠদানের চিহ্ন নেই, তবু দেড় কোটির ভবন বরাদ্দ হোয়াটসঅ্যাপে নতুন ব্যবহারকারী নাম সুবিধা, সিঙ্গাপুরের নেতাদের পরিচয় সুরক্ষায় বিশেষ ব্যবস্থা স্পটিসউড পার্কে বাসিন্দাদের ভোটে বদলাবে এলাকার চেহারা, আসছে নতুন সুবিধা

নারায়ণগঞ্জে ১৮ মাস পর ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙিয়ে নেতাকর্মীদের প্রতিবাদ

নারায়ণগঞ্জে বুধবার দুপুরে শহরের ২নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয় কিছু নেতাকর্মী। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হতে শুরু করলে তারা দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনা ঘিরে কারও নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানিয়ে দিলেন নেতাকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আওয়ামী লীগ কার্যালয়ের নিচতলায় ব্যানার সাঁটিয়ে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘নারায়ণগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি’, ‘নারায়ণগঞ্জের মাটি বঙ্গবন্ধু ঘাঁটি’, ‘নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি’ ইত্যাদি স্লোগান দেন। ভিডিওতে তাদের কার্যক্রম স্পষ্টভাবে ধরা পড়ে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দুই নম্বর রেলগেট এলাকায় এই স্লোগান দেয়া কার্যক্রম রাষ্ট্রীয় আইন অমান্য করেছে। সরকারের অনুমতি ছাড়া তারা কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তিনি আরও জানান, যারা আজ এই ব্যানার ও স্লোগান প্রদর্শন করেছে, তাদেরকে সুষ্ঠু ধারায় রাজনীতিতে ফিরে আসতে সরকারের কাছে আবেদন করতে হবে। আইন অমান্য করে স্লোগান দেয়া ফ্যাসিবাদের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফের দলীয় ব্যানার

সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েও কাউকে পাইনি। ব্যানারও পাওয়া যায়নি, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে যারা স্লোগান দিয়েছিল তারা নিজেই ব্যানার সরিয়ে নিয়েছে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, বিষয়টি অবগত হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

অ্যাপল ও ওপেনএআইয়ের গোপন তথ্য বিতর্কে নতুন আইনি লড়াই

নারায়ণগঞ্জে ১৮ মাস পর ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙিয়ে নেতাকর্মীদের প্রতিবাদ

০৩:১৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬