০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
বিশ্বের সংকটের কেন্দ্রে কি এক ব্যক্তির রাজনীতি? স্বাস্থ্যকর খাদ্য কেন এখনও নাগালের বাইরে? যুক্তরাষ্ট্রে আফগান অভিবাসীদের তথ্য সংগ্রহ ঘিরে নতুন উদ্বেগ, জোরালো হচ্ছে বিতর্ক যুক্তরাষ্ট্রে কমছে সহিংস অপরাধ, স্বস্তি ফিরছে শহরগুলোতে সাবেক রাষ্ট্রপতি হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটের সামনে গাড়িচাপায় ৮২ বছরের নারী নিহত, বিচারের দাবিতে পরিবার ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ৪৩ সিলেটে গাছ থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত মুম্বাইয়ের গল্পে গুলজারের ৭৬ বছর: যে শহর এক কিশোর অভিবাসীকে কবি বানিয়েছে পাঁচ বইয়ে পাঁচ ভুবনের যাত্রা, ইতিহাস থেকে ভবিষ্যৎ—পাঠকের জন্য নতুন পাঁচ ঠিকানা

সংসদে হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রীর মন্তব্য

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় পার্লামেন্টে বিল স্বাভাবিকভাবেই রেইজ হবে এবং হ্যাঁ এর জন্য আলাদা শপথের কোনো প্রয়োজন নেই। এ্যানি চৌধুরী জানান, “হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে। এটাই জুলাই সনদ।”

তিনি আরও বলেন, যেখানে ভোট হয়নি, সেসব ক্ষেত্রে পার্লামেন্টে রেইজ এবং আলোচনা হবে। যেগুলোতে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেগুলোর বিষয় আইন বিশেষজ্ঞরা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি মনে করিয়ে দেন, বিষয়গুলো স্পষ্টভাবে জানার প্রয়োজন।

মন্ত্রী এসময় মব কালচারের বিরুদ্ধে সতর্ক করে বলেন, “মব মানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গঠনে বাধা হতে পারে। তাই সবাইকে দায়বদ্ধ অবস্থান থেকে কাজ করতে হবে এবং সরকার ও দেশকে সহযোগিতা করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করেন, তার দায়ভার তার উপরই বর্তাবে।”

উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো: এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিশ্বের সংকটের কেন্দ্রে কি এক ব্যক্তির রাজনীতি?

সংসদে হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রীর মন্তব্য

০৪:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬