০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
ইন্টারনেট ফিরলেও কঠোর নিয়ন্ত্রণে ইরান, যোগাযোগে ভোগান্তি অব্যাহত আর্কটিকের বরফে হারিয়ে যাওয়া জাহাজের রহস্যে নতুন মোড়, ১৮০ বছর পর শনাক্ত তিন নাবিক এআই চিপের জোয়ারে ট্রিলিয়ন ডলারের ক্লাবে এসকে হাইনিক্স ও মাইক্রন বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপের মধ্যেও বাড়ছে খাদ্য নিরাপত্তা সংকট ভারতে কমিউনিস্ট রাজনীতির পতন, শেষ দুর্গ হারিয়ে নতুন সংকটে বামপন্থীরা রাশিয়া থেকে ৫ লাখ টনের বেশি এমওপি সার আমদানি করবে বাংলাদেশ শোলাকিয়ায় ঈদের জামাত সকাল ৯টায়, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত ঐতিহাসিক ঈদগাহ ঢাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ঈদ প্রস্তুতিতে ভোগান্তি বাড়ছে হামে ভয়াবহতা বাড়ছেই, আরও ১০ শিশুর মৃত্যু যুদ্ধ যখন যন্ত্রের গতিতে, রাজনীতি কি তখনও মানুষের থাকবে

মাগুরায় আধিপত্যের দ্বন্দ্বে রণক্ষেত্র, গ্রেনেড বিস্ফোরণসহ সংঘর্ষে আহত ১০

মাগুরার শ্রীপুরে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় শ্রিকোল ইউনিয়নের চোনোগাছা ও দোস্তিনা এলাকা। সোমবার গভীর রাতে প্রতিপক্ষের ওপর পাল্টাপাল্টি হামলা ও গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আধিপত্যের দ্বন্দ্ব থেকে সংঘর্ষ

পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন মো. সলেক সরদার, অন্য পক্ষের নেতৃত্বে খন্দকার হাবিবুর রহমান হাবিব। এই প্রতিদ্বন্দ্বিতাই শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে গড়ায়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরায় দু-গ্রুপের সংঘর্ষ, আহত ১০

বাজারে গ্রেনেড বিস্ফোরণ, এলোপাতাড়ি হামলা

পুলিশের তথ্য অনুযায়ী, দোস্তিনা বাজারে আলিমের চায়ের দোকানের সামনে হাবিবের ঘনিষ্ঠ সহযোগী মো. মুকুলসহ কয়েকজন অবস্থান করছিলেন। এ সময় সলেকের পক্ষের কয়েকজন গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে একাধিক ব্যক্তি আহত হন।

পরবর্তীতে পাল্টা প্রতিশোধ নিতে হাবিবের পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে বাজারে ঢুকে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে সলেকের সমর্থক মো. হালিম সরদার ও খোকন সরদার গুরুতর আহত হন। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অতিরিক্ত পুলিশ মোতায়েন, দুটি মামলা

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

উত্তরায় ৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন

এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ইন্টারনেট ফিরলেও কঠোর নিয়ন্ত্রণে ইরান, যোগাযোগে ভোগান্তি অব্যাহত

মাগুরায় আধিপত্যের দ্বন্দ্বে রণক্ষেত্র, গ্রেনেড বিস্ফোরণসহ সংঘর্ষে আহত ১০

০১:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬