০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

সিলেটে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ

সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও গাছের ডাল ছাঁটাই কার্যক্রমের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।

কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকবে না

লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন ফিডার এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট কার্যকর থাকবে। এর মধ্যে রয়েছে ১১ কেভি ঘোপাশাল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার এবং ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডার এলাকা।

এ ছাড়া ওসমানী বিমানবন্দর আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, আব্দানি, বড়শালা বাজার মসজিদ এলাকা, পর্যটন এলাকা, ফরিনাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীরগাঁও, চালিয়া, রাতিলিলা, সালুটিকার ঘাটসহ আশপাশের এলাকাগুলোও এর আওতায় থাকবে।

আগে বিদ্যুৎ ফিরতে পারে

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি মেরামতের কাজ শেষ করা সম্ভব হয়, তাহলে দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভাগ।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

সিলেটে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ

১১:৫১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬