০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

পুরান ঢাকায় নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল স্বামীর বিরুদ্ধে বিচার চাওয়া চিরকুট

পুরান ঢাকার হোসেনী দালান এলাকায় একটি বাসা থেকে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বিচার চাওয়া হয়েছে।

মিরপুরে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

মৃত নারীর নাম নাহিদা আক্তার ববি। তার বয়স ২৯ বছর। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত ছিলেন।

ঘটনার পর মরদেহটি উদ্ধার করে শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ববির বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনি এলাকায়।

পরিবার যা বলছে

নিহতের চাচাতো ভাই ফারহাদ হোসেন জানান, পুলিশ তাদের ফোন করে মৃত্যুর খবর জানায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান।

তিনি বলেন, কীভাবে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা এখনও বিস্তারিত কিছু জানতে পারেননি।

পুলিশের বক্তব্য

পুলিশে নারী পুরুষ সমানতালে এগিয়ে

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, নাহিদা আক্তার ববিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

প্রতিবেশীদের তথ্য

পুলিশ জানায়, প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার ইফতারের সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল।

এক পর্যায়ে স্বামী বাড়ি থেকে বের হয়ে যান। পরে রাতে তিনি ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ।

দরজা ভেঙে ঘরে ঢোকার পর তিনি স্ত্রীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

পুরান ঢাকায় নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল স্বামীর বিরুদ্ধে বিচার চাওয়া চিরকুট

০৭:২১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬