০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান: নারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল পুলিশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

আটক হওয়া ওই নারীর নাম তাহমিনা আক্তার। তিনি রাজধানীর লালবাগ এলাকার প্রবাসী মো. আকবর হোসেনের স্ত্রী। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।

ঘটনার বিবরণ
তাহমিনা আক্তার জানান, তার স্বামী সৌদি আরবে প্রবাসী। তিনি নিজেও আওয়ামী লীগের একজন কর্মী। দলীয় পক্ষ থেকেই তিন মেয়েকে সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান তিনি।

শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পরই তাকে আটক করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি প্রশ্ন তোলেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া কি অপরাধ? পাশাপাশি তিনি বলেন, বঙ্গবন্ধু কি দেশের জন্য কিছু করেননি?

পুলিশের বক্তব্য
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে ফুল দিতে আসেন ওই নারী। এরপর তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন।

ওসি আরও বলেন, এখন পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে আটক দেখানো হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান: নারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল পুলিশ

০৮:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬