০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

হাম প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত স্কুল বন্ধের দাবি, হাইকোর্টে রিট

দেশজুড়ে হাম প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

রিট আবেদনে একই সঙ্গে হাম আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফে জাহান পূর্ণিমা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দাখিল করেন।

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রিটে বলা হয়েছে, হাম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি, স্বেচ্ছাচারী এবং আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে একটি রুল জারি করা প্রয়োজন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে না পারা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তুলতে না পারা—এসবই সংবিধানিক দায়িত্বের স্পষ্ট লঙ্ঘন।

রিটে দেশব্যাপী জরুরি ভিত্তিতে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি চালু করা, পর্যাপ্ত টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা এবং কার্যকর জরুরি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার নির্দেশনাও চাওয়া হয়েছে। এর মধ্যে পর্যাপ্ত চিকিৎসাসেবা, বিশেষায়িত ইউনিট এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

হাম প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত স্কুল বন্ধের দাবি, হাইকোর্টে রিট

০৬:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬