০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
জেপিমরগান প্রধানের সতর্কবার্তা: ইরান যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা আনতে পারে ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা, প্রাণহানির খবর নেই তেলের দাম ও শেয়ারবাজারে অনিশ্চয়তা, কূটনৈতিক বার্তা ও উত্তেজনার টানাপোড়েন হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে, হামলার হুমকিতে পাল্টা জবাবের সতর্কতা ইরানের বেক্সিমকো ফার্মা নির্মিত শিশু হাসপাতালের নতুন বহির্বিভাগ চালু মার্চে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় ১৯.৭৮ শতাংশ কমেছে ইরান-সংক্রান্ত যুদ্ধে মার্কিন নীতি: বিশ্বকে সতর্কবার্তা তেল আবিবে যুদ্ধবিরোধী বিক্ষোভ, লেবাননে নিহত শিশুদের ছবি নিয়ে প্রতিবাদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ৮ দশমিক ৫ শতাংশ কমেছে জ্বালানি পাস ব্যবস্থা এই মাসেই চালু হচ্ছে, কিউআর কোডে নজরদারি

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে

জ্বালানি সংকটের মধ্যে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল বোঝাই একটি চীনা পতাকাবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেল ১টার দিকে জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটি নম্বর ৬-এ নোঙর করে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান। স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা অংশীদার নজরুল ইসলাম জানান, শান গ্যাং ফা জিয়ান নামের তেলবাহী জাহাজটি শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এরপর চারটি লাইটারিং অপারেশনের মাধ্যমে জাহাজটির ড্রাফট কমিয়ে রোববার বিকেলে জেটিতে ভেড়ানো হয়।

সৈয়দ রেফায়েত হামিম | কর্মকর্তাবৃন্দ | চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

নতুন দেশ থেকে জ্বালানি আমদানির চেষ্টা

বাকি ডিজেল দুই দিনের মধ্যে খালাস করা হবে বলে জানান নজরুল ইসলাম। তিনি আরও বলেন, বিদ্যমান সরবরাহের পাশাপাশি নতুন দেশ থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, দ্রুত খালাস ও বিতরণ নিশ্চিত করা হবে যাতে দেশীয় জ্বালানি বাজারে কোনো ব্যাঘাত না ঘটে। বৈশ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বড় আকারের আমদানি ব্যবস্থা গ্রহণ করেছে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ১৬ লাখ মেট্রিক টন ডিজেল ও ১ লাখ টন অকটেন সরাসরি ক্রয়ের অনুমোদন দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাজাখস্তান ও ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল থেকে জ্বালানি আমদানির চুক্তিও সম্পন্ন হয়েছে।

WB - মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

জনপ্রিয় সংবাদ

জেপিমরগান প্রধানের সতর্কবার্তা: ইরান যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা আনতে পারে

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে

০৮:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬