১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
কঙ্গো নদী পেরিয়ে ১৭ হাজারের বেশি মানুষের আশ্রয়, চাপে বিপর্যস্ত মানবিক সহায়তা প্রযুক্তির ভিড়ে ‘কম বুদ্ধিমান’ বাড়ির নতুন আকর্ষণ সৌন্দর্যের সাপ্তাহিক ঝলক: তারকাদের নজরকাড়া সাজে নতুন অনুপ্রেরণা রুমালেই এবার ফ্যাশনের নতুন ঠিকানা, রাস্তায় দেখা মিলছে স্টাইলিশ মাথার সাজ বিমানবন্দরের সাজে হ্যারি স্টাইলস ও জোয়ে ক্রাভিৎসের দুই ভিন্ন ফ্যাশন ভাবনা জাপানের ক্ষুদ্র গাড়ির বাজারে বড় স্বপ্ন নিয়ে বিওয়াইডি মাত্র ১৫ হাজার পাউন্ড থেকে ৮০ লাখ পাউন্ডের ব্যবসা, দুই বোনের অবিশ্বাস্য উত্থান মাত্র ৫ ডলারের বিদ্যুতে উড়ল বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারিচালিত বৈদ্যুতিক বিমান শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের মামলায় টিকটকের ৪০ কোটি ডলারের সমঝোতা সিঙ্গাপুর ছেড়ে হংকংয়ে নতুন গবেষণাগার গড়লেন বিজ্ঞানী লিউ জিয়াওয়ে

জবি ইতিহাস বিভাগে ইতিহাসবিদ মুনতাসীর মামুন স্বর্ণপদক প্রবর্তন

  • Sarakhon Report
  • ০৫:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • 153

সারাক্ষণ ডেস্ক

উপমহাদেশের বরেণ্য ইতিহাসবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক মুনতাসীর মামুনের নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রবর্তন করা হয়েছে অধ্যাপক মুনতাসীর মামুন স্বর্ণপদক।

প্রতিবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে বি. এ. (সম্মান) চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষে স্নাতকের ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ সিজিপিএ ধারী ছাত্র/ ছাত্রী কে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ইতিহাসবিদ মুনতাসীর মামুন স্বর্ণপদক প্রদান করা হবে। এই ট্রাস্ট ফান্ডের উদ্যোক্তা অধ্যাপক মুনতাসীর মামুনের প্রাক্তন ছাত্র ও বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. চৌধুরী শহীদ কাদের। পরে তার এই উদ্যেগের পাশে এসে দাঁড়িয়েছেন অধ্যাপক মুনতাসীর মামুনের পরিবারের সদস্যরা।

প্রাথমিকভাবে দাতারা দশ (১০) লক্ষ টাকা প্রদান করে ট্রাস্ট ফান্ড গঠন করেন। অধ্যাপক মুনতাসীর মামুন প্রায় পাঁচ দশক ধরে শিক্ষকতা, ইতিহাসচর্চা ও রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনের সাথে সম্পৃক্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তণ ও বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের বঙ্গবন্ধু অধ্যাপক।

খুলনার গণহত্যা জাদুঘর ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর প্রতিষ্ঠাতা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের প্রায় সকলের শিক্ষক তিনি।

আগামীকাল ২৪ মে ২০২৪ অধ্যাপক মামুনের ৭৩তম জন্মদিন। বরেণ্য এই শিক্ষকের কমর্ময় জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আজ আয়োজন করেছিল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুনতাসীর মামুন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম, ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুর্শিদা বিনতে রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক খোদেজা খাতুন ও দাতাদের পক্ষে ফাতেমা মামুন ও অধ্যাপক ড. চৌধুরী শহীদ কাদেরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম এই ধরণের একটি উদ্যোগ নিয়ে ইতিহাস বিভাগের পাশে এসে দাঁড়ানোর জন্য দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। অধ্যাপক মুনতাসীর মামুন ইতিহাস বিভাগে কর্মরত তার প্রাক্তন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এই ট্রাস্ট ফান্ড চালু করতে সহায়তা করার জন্য।

জনপ্রিয় সংবাদ

কঙ্গো নদী পেরিয়ে ১৭ হাজারের বেশি মানুষের আশ্রয়, চাপে বিপর্যস্ত মানবিক সহায়তা

জবি ইতিহাস বিভাগে ইতিহাসবিদ মুনতাসীর মামুন স্বর্ণপদক প্রবর্তন

০৫:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪