০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
বৈশ্বিক অর্থনীতির ‘মহাভুল’: সংকটের সমাধান মুদ্রার দরে নয় জাতীয় নিরাপত্তার  ওডিসিউস তীব্র লোডশেডিংয়ে রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে বাড়তি নিরাপত্তা, ঘাটতি ২৫ শতাংশ বন্যার সঙ্গে সহাবস্থান, নদীকে বুঝে বাঁচার শিক্ষা আসামের বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি এডিবি বিনিয়োগ পাইপলাইন, সংস্কারে জোর বাংলাদেশকে ব্যবহার করে এশিয়ায় ঘাঁটি গড়ার চেষ্টা আল-কায়েদার পানির নিরাপত্তার ভবিষ্যৎ গড়বে নতুন প্রজন্ম হত্যার আশঙ্কায় তুরস্ক থেকে ট্রাম্পের বিমান বদল, গোপনে ছোট সামরিক বিমানে সরানো হয়েছিল প্রেসিডেন্টকে তুরস্কে ইরানি হামলার আশঙ্কা, গোপনে বিমান বদলেছিলেন ট্রাম্প রাষ্ট্রপতি প্রার্থী হতেই বিএনপির গুরুত্বপূর্ণ পদ ছাড়লেন মির্জা ফখরুল

বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?

ব্রাজিল–আর্জেন্টিনাকে হারিয়ে আসা দলের জালে যুক্তরাষ্ট্রের ৪ গোল

প্রথম আলো,

যুক্তরাষ্ট্র ৪–১ প্যারাগুয়ে

মেক্সিকো পেরেছে, পারল যুক্তরাষ্ট্রও। তবে আরও ভালোভাবে।

এবারের বিশ্বকাপে তিন আয়োজক। এর মধ্যে মেক্সিকো তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায় ২-০ গোলে। আরেক স্বাগতিক কানাডা অবশ্য ভালো খেলেও বসনিয়ার সঙ্গে ড্র নিয়ে মাঠ ছাড়ে। তিন আয়োজকের মধ্যে সবচেয়ে ভালো শুরুটা হলো যুক্তরাষ্ট্রের। লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে মরিসিও পচেত্তিনোর দল জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে।

জয়ের পর যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের উল্লাস

জয়টা শুধু স্বাগতিকদের মধ্যেই বড় নয়, প্রতিপক্ষ বিবেচনায়ও বড়সড়ই। এই প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়েছে। লাতিন অঞ্চলে ১৮ ম্যাচে হজম করেছে মাত্র ১০ গোল। সেই দলটির জালেই যুক্তরাষ্ট্র আজ বড় জড়াল ৪ বার।

যুক্তরাষ্ট্রের চার গোলের প্রথমটিই অবশ্য আত্মঘাতী। তবে কৃতিত্ব স্বাগতিকদের। যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের ৭ মিনিটে নিজেদের জালেই বল জড়ান প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। এবারের বিশ্বকাপে যা প্রথম আত্মঘাতী গোল। প্রথমার্ধ শেষে এই ব্যবধান দাঁড়ায় ৩-০-তে। এর মধ্যে ৩১ ও বিরতির বাঁশির আগে দুটি গোল করেন ফোলারিন বালোগান।

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কালের কন্ঠ,

কক্সবাজারের পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৩ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে সকাল পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন,‘প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে যাচ্ছেন বিমানে। গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন।’

দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, সৌদিতে মারা গেছেন ৫০ জন

জাগো নিউজ২৪,

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ৫০ জন হজযাত্রী ও হাজি মারা গেছেন। এছাড়া শুক্রবার (১২ জুন) দিনগত রাত ৩টা পর্যন্ত ১২৩টি ফিরতি ফ্লাইটে মোট ৫৪ হাজার ৩২৩ জন হাজি বাংলাদেশে ফিরেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়।

পোর্টালে জানানো হয়, সর্বশেষ গত ১১ জুন বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী সুলতানা রাজিয়া চৌধুরী (৬৭) মদিনায় মারা গেছেন। তার বাড়ি সিলেট সদরে।

সৌদি আরবে মৃত্যুবরণ করা বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। এদের মধ্যে মক্কায় ৩৫, মদিনায় ১৪ ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা ৫৪ হাজার ৩২৩ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন রয়েছেন।

এসব হাজি দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস ২১টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।

বাংলাদেশে শিশুদের ভিটামিন ক্যাম্পেইন বন্ধ কেন?

বিবিসি নিউজ বাংলা,

ক্যাপসুল না থাকায় ১৪ মাস ধরে বন্ধ রয়েছে বাংলাদেশে শিশুদের জাতীয় ভিটামিন প্লাস ক্যাম্পেইন।

সর্বশেষ এই ক্যাম্পেইন হয়েছিল গত বছরের মার্চ মাসে। নিয়মানুযায়ী, বছরে দুইবার এই কর্মসূচি হওয়ার কথা।

গত বছর মার্চের পর সেপ্টেম্বর এবং এই বছরের মার্চে দুটি ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও ক্যাপসুল সংকটে ওই সময়ের পরে আর তা করা হয়নি।

ইউনিসেফের কাছ থেকে ১০ই জুনের মধ্যে এক কোটির বেশি ভিটামিন – এ ক্যাপসুল পাওয়া যাবে বলে গত মাসে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত। কিন্তু তা পাওয়া যায়নি।

যদিও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী ১০ই জুনের কথা অস্বীকার করেছেন।

এই ক্যাম্পেইন বন্ধ রয়েছে “এটা বলা যাবে না” বলেও দাবি করেন তিনি।

এক বছর বা ১২ মাস বয়স থেকে পাঁচ বছর বা ৫৯ মাস বয়সী শিশুদেরকে লাল রং এর ক্যাপসুল খাওয়ানো হয়

 মি. আলী বলেন, “এটা চেষ্টা-তদবির চলছে। কিন্তু ক্যাপসুল পাইতে একটু দেরি হইতেছে। এইজন্য একটু দেরি হইছে জিনিসটা।”

ক্যাপসুল প্রাপ্তি সাপেক্ষে শিশুদের ভিটামিন – এ ক্যাপসুল খাওয়ানোর এই ক্যাম্পেইনের সম্ভাব্য সময় জুনের শেষ সপ্তাহে নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

“আমাদের কাছে সংবাদ আসছে যে, ১৫ই জুনের মধ্যে ক্যাপসুলটা আমাদের দেশে আইসা পৌঁছাবে,” বলেন মোহাম্মদ ইউনুস আলী।

ক্যাপসুল বিদেশ থেকে ও বিমানে করে আসবে এবং ১৫ই জুন আসার কথা মাথায় রেখে জুনের শেষে কর্মসূচি শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

“২৭শে জুনের মধ্যে আমরা ইনশাআল্লাহ এটা করবো বলে মোটামুটি প্রস্তুতি নিচ্ছি,” বলেন মোহাম্মদ ইউনুস আলী।

এদিকে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ক্যাম্পেইন ব্যাহত হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, দৃষ্টি সক্ষমতা, পুষ্টির ওপর প্রভাব পড়তে পারে।

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক অর্থনীতির ‘মহাভুল’: সংকটের সমাধান মুদ্রার দরে নয়

বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?

১০:২৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬