০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ আটক ৩ ইউপিডিএফ কর্মী

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে আটক ব্যক্তিরা হলেন— হ্লাপ্রুসাই মারমা (২৬), তেজেন্দ্র চাকমা (২৭) এবং বিশ্ব ত্রিপুরা (৩২)। তারা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ওই তিনজনকে আটক করা হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি এলজি বন্দুক, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি, দুটি এলজি কার্তুজ, একটি খেলনা পিস্তল, একটি ছুরি, এক জোড়া জুতা, ১১ হাজার টাকা নগদ অর্থ এবং তিনটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ তিন ইউপিডিএফ কর্মী আটক।

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মী আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন ইউপিডিএফ কর্মী আটক হয়েছে। তাদের কাছ থেকে পিস্তল, এলজি বন্দুক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ আটক ৩ ইউপিডিএফ কর্মী

০৮:৪৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬