০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
চীনের নতুন কোস্ট গার্ড টহলে উত্তেজনা, তাইওয়ানের পূর্ব উপকূলে বিরোধ আরও তীব্র আপসের ইঙ্গিতে জাপানে আবারও ইরানের তেল? মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ানোর অপেক্ষায় ক্রেতারা সপ্তাহজুড়ে রাষ্ট্রীয় শেষকৃত্য, তেহরানে খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা জুলাই আন্দোলন নিয়ে অবমাননার অভিযোগে শাওন-মাহির বিরুদ্ধে জিডি মেসির জোড়া রেকর্ডে শেষ ষোলোতে আর্জেন্টিনা, লড়াকু কেপ ভার্দের স্বপ্নভঙ্গ মেসির ঐতিহাসিক ২০তম বিশ্বকাপ গোল, গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে আর্জেন্টাইন অধিনায়ক খুলনায় বাড়ির সামনে গুলিতে আহত স্কুলছাত্রী, হামলার কারণ এখনো অজানা আপত্তিকর গোল বাতিলে প্রযুক্তির জয়: বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিল ‘স্মার্ট’ ফুটবল চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউল্যাবে সাংস্কৃতিক আয়োজন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা ব্যর্থ, ১২ জনকে ফিরিয়ে নেয় ভারত

পাঠদানের শিক্ষক কম, প্রধান শিক্ষক নেই ৫৫% বিদ্যালয়ে

প্রথম আলো,

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত শহীদ মনু মিঞা সরকারি উচ্চবিদ্যালয়ে এখন নতুন ছয়তলা ভবন নির্মাণের কাজ চলছে। ভবনটি হচ্ছে বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠের জায়গায়। শ্রেণিকক্ষের সংকট মেটাতে নতুন ভবন নির্মাণ করা হলেও আরেকটি মৌলিক সংকট রয়ে গেছে আগের মতোই—পর্যাপ্ত শিক্ষক নেই।

শহীদ মনু মিঞা সরকারি উচ্চবিদ্যালয় ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত। ২০১৩ সালে এটি সরকারি হয়। বিদ্যালয়টিতে বর্তমানে ৪২০ শিক্ষার্থীর জন্য এখন শিক্ষক রয়েছেন প্রধান শিক্ষকসহ মাত্র ৯ জন। অর্থাৎ গড়ে একজন শিক্ষকের বিপরীতে প্রায় ৪৭ জন শিক্ষার্থী। অথচ মাধ্যমিকে গড়ে ৩০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার কথা।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক হালিমা খাতুন প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত শিক্ষক না থাকায় প্রতিদিন একজন শিক্ষককে পাঁচ থেকে ছয়টি পর্যন্ত ক্লাস নিতে হয়। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককেও নিয়মিত ক্লাস নিতে হয়। তিনি বলেন, বহুদিন ধরেই শিক্ষক চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) চাহিদাপত্র পাঠানো হচ্ছে। এক পালায় (শিফট) চলা সরকারি বিদ্যালয় হিসেবে এখানে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক ছাড়া আরও ২৫ জন শিক্ষক থাকার কথা।

শুধু শহীদ মনু মিঞা সরকারি উচ্চবিদ্যালয় নয়, দেশের অধিকাংশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকের সংকটের কারণে ধুঁকছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ ফাঁকা। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৮৩টি পদ শূন্য, যা মোট পদের প্রায় ৫৫ শতাংশ। কিছু বিদ্যালয়ে এখনো প্রধান শিক্ষকের পদই সৃষ্টি হয়নি।

একই সঙ্গে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোও দীর্ঘদিন শূন্য থাকায় বিদ্যালয় ব্যবস্থাপনা ও তদারকিও দুর্বল হয়ে পড়েছে। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এই পরিস্থিতিতে মানসম্মত মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করা কঠিন।

স্থানীয় সরকার নির্বাচন শুরু কবে, জানালেন প্রতিমন্ত্রী

যুগান্তর,

আগামী অক্টোবর-নভেম্বর থেকে স্থানীয় সরকারের পাঁচস্তরের নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। তবে কোন নির্বাচন আগে হবে, সেটি নির্ধারণ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।

শুক্রবার (৩ জুলাই) বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের অনুমোদিত বাজেটে নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে।

এর আগে তিনি সমতল অঞ্চলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের’ আওতায় উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

বেনাপোল কাস্টম হাউসে হাজার ৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি

ঢাকা পোস্ট,

ডিজিটাল ওজন স্কেলে কারচুপি, উচ্চ শুল্কের পণ্য কম শুল্কে খালাস, পণ্য আত্মসাতের মতো একের পর এক ঘটনায় দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে সরকারের রাজস্ব আদায়ে বড় ধরনের ধাক্কা লেগেছে। ২০২৫-২৬ অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩১ কোটি টাকা।

বেনাপোল কাস্টম হাউসে ৪ হাজার ৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি

যদিও কাস্টম বলছে, আমদানি কমে যাওয়া, আন্তর্জাতিক বাণিজ্যের ধীরগতি ও শুল্ক কাঠামোর পরিবর্তনও রাজস্ব কমার অন্যতম কারণ।

বেনাপোল কাস্টম হাউসের তথ্যমতে, সদ্য সমাপ্ত অর্থবছরে সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৯০ কোটি টাকা। আদায় হয়েছে ৬ হাজার ৫৫৯ কোটি টাকা। একই সময়ে বন্দর দিয়ে আমদানি হয়েছে ১৪ লাখ ২ হাজার ১৪৪ মেট্রিক টন পণ্য।

এর আগের ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৭ হাজার ২৯ দশমিক ৩৮ কোটি টাকা এবং আমদানি হয়েছিল ১৫ লাখ ৯৯ হাজার ২০৯ মেট্রিক টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় কমেছে প্রায় ৪৭০ কোটি টাকা এবং আমদানি কমেছে প্রায় ১ লাখ ৯৭ হাজার ৬৫ মেট্রিক টন।

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

কালের কণ্ঠ,

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণসভা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলানগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভার আয়োজন করা হয়।

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচির শেষ দিন আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশেও প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বৃহস্পতিবার এই কর্মসূচি ঘোষণা করে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

জনপ্রিয় সংবাদ

চীনের নতুন কোস্ট গার্ড টহলে উত্তেজনা, তাইওয়ানের পূর্ব উপকূলে বিরোধ আরও তীব্র

পাঠদানের শিক্ষক কম, প্রধান শিক্ষক নেই ৫৫% বিদ্যালয়ে

১২:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬