০১:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
আসামের নাগরিকপঞ্জি নিয়ে সুপ্রিম কোর্টের নোটিশ, বাদ পড়াদের আপিল প্রক্রিয়া চালুর দাবি নিট প্রশ্নফাঁস বিতর্কে টানা অচল ভারতের সংসদ, শিক্ষার্থী দমন-পীড়নের অভিযোগে সরব বিরোধীরা প্রশ্নফাঁসের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল গান্ধীসহ বিরোধী নেতারা আটক বিশ্বকাপের হৃদয়ভাঙা পরাজয়ের পর রোজারিওতে ফিরলেন মেসি, বিশ্রামে আর্জেন্টাইন অধিনায়ক নাতাঞ্জের ভূগর্ভস্থ স্থাপনায় হামলার হুমকি, টানা একাদশ রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইউক্রেনের সেনাবাহিনীতে বড় রদবদল, নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মিখাইলো দ্রাপাতি ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে বিক্ষোভে উত্তাল দিল্লি, মোদির কঠোর বার্তার পরও রাজপথে হাজারো তরুণ আজব প্রযুক্তিতে বাতাস থেকেই পানি, আবাসন সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ কুবোটার       ৪০ ডিগ্রি ছাড়িয়ে জাপানে তীব্র তাপপ্রবাহ, ‘ভয়াবহ গরমের দিন’ ঘোষণা ককরোচ পার্টির আন্দোলন কি মোদী সরকারের জন্য ‘বিপদঘণ্টা’?

ছয় বিভাগে সতর্কবার্তা, ১২ জেলায় বন্যার আভাস

লাইন তলিয়ে যাওয়ায় কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

কালের কণ্ঠ,

কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন তলিয়ে যাওয়ায় এ রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

এ রুটে যারা ভ্রমণ বাতিল করতে চান ভাড়ার অর্থ ফেরত নিতে পারবেন বলে জানিয়ে রেল কর্তৃপক্ষ।

বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটির চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করে আজকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।’

অন্যদিকে বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে।

দুপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকতে পারে ঢাকার আকাশ

জাগো নিউজ২৪,

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল থেকেই ঢাকার আবহাওয়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার অনুকূলে রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির কারণে আজ দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

যুগান্তর,

ভারি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্যাঞ্চল। লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রাঙামাটিতে পাহাড়ধস হয়েছে। রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে নারীর মৃত্যু হয়েছে। আরও কয়েক জেলায় পাহাড় ও ভূমিধসের শঙ্কা দেখা দিয়েছে। রাঙামাটিতে গাছ উপড়ে মারা গেছেন একজন। খাগড়াছড়িতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বান্দরবানের থানচিতে পানিতে ডুবে মারা গেছে এক শিশু। চট্টগ্রাম-কক্সবাজার রুটে তীব্র পানিপ্রবাহের কারণে ৭ ঘণ্টা আটকা থাকে ট্রেন। কক্সবাজারে দুদিনে পাহাড়ধস ও বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বিপৎসীমা ছাড়িয়েছে মাতামহুরী নদীর পানি। ৪২ বছরের ইতিহাসে এমন বৃষ্টিপাত ও জলাবদ্ধতা দেখেনি চট্টগ্রাম মহানগরী। অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। চট্টগ্রাম সিটি করপোরেশন তাদের আওতাধীন ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার ক্লাস-পরীক্ষা স্থগিত করে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও সড়ক-অলিগলি ডুবে যাওয়ায় শিক্ষার্থীরা যেতে পারেনি স্কুলে। বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ফ্লাইট নামতে পারেনি। ভারি বৃষ্টি আজও অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আজ অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল

এদিকে বৃষ্টিপাতের প্রভাবে সড়কে পানি জমেছে বরিশাল নগরীতে। নদীভাঙন তীব্র হয়েছে ভোলায়। উত্তাল সাগর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ফিরতে হয়েছে বরগুনার পাথরঘাটাসহ উপকূলীয় বিভিন্ন এলাকার সহস্রাধিক জেলেকে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ৬ বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার বেলা ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

মঙ্গলবার ঢাকায়ও ভারি বর্ষণ হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। অতিবৃষ্টির কারণে যানচলাচলে বিঘ্ন হয় এবং প্রায় সব রাস্তায় জ্যাম সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সব শ্রেণি-পেশার মানুষ।

জনপ্রিয় সংবাদ

আসামের নাগরিকপঞ্জি নিয়ে সুপ্রিম কোর্টের নোটিশ, বাদ পড়াদের আপিল প্রক্রিয়া চালুর দাবি

ছয় বিভাগে সতর্কবার্তা, ১২ জেলায় বন্যার আভাস

১০:৪৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬