০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই: চালককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে গিয়ে চালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতের এই ঘটনায় নিহত চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে অভিযান চলছে।

নিহত রাজিব ইসলাম (২৫) ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের ছাইতান কান্দা এলাকার বাসিন্দা। তিনি ইবাদুল ইসলামের ছেলে।

কিশোরগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা

নির্জন স্থানে নিয়ে হামলা

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কয়েকজন ব্যক্তি শম্ভুগঞ্জ এলাকা থেকে রাজিবের ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নেন। তারা জয় বাংলা বাজারে যাওয়ার কথা বলে গাড়িতে ওঠেন।

রাত ১২টার কিছুক্ষণ পর অটোরিকশাটি চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের কাছে চর হরিপুর এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা রাজিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পেছনের অটোরিকশার যাত্রীদের সন্দেহ

একই পথে পেছন দিয়ে আসা আরেকটি অটোরিকশার চালক ও যাত্রীরা পরিস্থিতি অস্বাভাবিক মনে করে চিৎকার শুরু করেন। তাদের ডাক শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে রাস্তার পাশে রাজিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশের অভিযান চলছে

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই রাজিবকে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারের চেষ্টাও অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই: চালককে কুপিয়ে হত্যা

০২:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬