০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিশুদের চরিত্র গঠন ছাড়া নিরাপদ বিদ্যালয় গড়া সম্ভব নয় প্রাচীন ইতালির হারানো ঐশ্বর্য ফিরিয়ে আনছে ইট্রাস্কান সভ্যতার বিস্ময় সাইক্লোস্পোরিয়াসিসে সতর্কতা: দূষিত খাবার থেকে বাঁচতে যা জানা জরুরি শ্রেষ্ঠ বই কেন আজও মানুষের চিন্তার আলো, সাহিত্যের শক্তি নিয়ে নতুন ভাবনা ২০২৬ বিশ্বকাপ ঘিরে অনলাইন জুয়া দমনে চীনের বড় অভিযান, গ্রেপ্তার ৮৭ জন নেটফ্লিক্সে ফিরল ‘লিটল হাউস’: নতুন রূপে ইতিহাস, বর্ণবাদ ও সহাবস্থানের গল্প অলিভিয়া ওয়াইল্ডের নতুন ছবি ‘দ্য ইনভাইট’: ব্যক্তিগত হৃদয়ভাঙার অভিজ্ঞতা থেকে তৈরি দাম্পত্য কমেডি বিনিয়োগকারীদের মতামত চাইল বিএসইসি, মার্জিন রুলস ২০২৫-এর খসড়া সংশোধনী প্রকাশ শিক্ষা সংস্কার ও পরীক্ষা অনিয়ম নিয়ে আন্দোলন: আলোচনায় যাচ্ছে সিজেপি, ২৩ দিনের অনশন শেষ করলেন শিক্ষার্থীরা জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে দিল্লিতে ফারুক আবদুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ

ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার বাথরুমে গলায় লুঙ্গির ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আসাদুজ্জামান আসাদ (২৫) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মধ্য উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং মতি মুন্সির ছেলে। তিনি একই উপজেলার সিএনজি অটোরিকশা চালক আব্দুল মান্নান মোল্লা হত্যা মামলার আসামি ছিলেন।

হত্যা মামলায় গ্রেফতার

পুলিশ জানায়, গত ২৮ জুন রাতে যাত্রীবেশে তিন ব্যক্তি বগুড়া শহরের বউবাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন। পরে সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া কৈখালী এলাকায় নিয়ে চালক আব্দুল মান্নানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অটোরিকশাসহ নওগাঁর দিকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তাওহীদের ডাক - মৃত্যু!,জানুয়ারী-ফেব্রুয়ারী ২০২১

ঘটনার পর নিহতের স্বজনরা ১ জুলাই সারিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন। তদন্তে নিহতের মোবাইল ফোনের সূত্র ধরে ডিবি পুলিশের একটি দল শনিবার বগুড়া স্টেশন এলাকা থেকে আসাদকে গ্রেফতার করে।

পুলিশের বক্তব্য

রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুসাইন মোহাম্মদ রায়হান জানান, জিজ্ঞাসাবাদের সময় আসাদ হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। তার কাছ থেকে নিহত চালকের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়। আদালতে তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার প্রস্তুতি চলছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রবিবার সকাল ১০টার দিকে নাস্তা শেষে আসাদ ডিবি অফিসের হাজতখানার বাথরুমে প্রবেশ করেন। প্রায় ১০ মিনিট পার হলেও তিনি বের না হলে অন্য হাজতিরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ সদস্যরা বাথরুমে গিয়ে তাকে ভেন্টিলেটরের রডের সঙ্গে পরনের লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরবর্তী আইনি ব্যবস্থা

অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান এবং ডিবির ওসি ইকবাল বাহার জানান, ঘটনাটির বিষয়ে সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরে মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের চরিত্র গঠন ছাড়া নিরাপদ বিদ্যালয় গড়া সম্ভব নয়

ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

০৩:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬