১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রাচীন ইরানি অলংকার পরে বিতর্কে জেনডায়া, উঠেছে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রশ্ন দাঁত ঘষার অভ্যাস থেকে মুক্তির সহজ উপায়, মুখের স্বাস্থ্যে নতুন সচেতনতা ‘দ্য ওডিসি’র জন্য ম্যাট ডেমনের গ্রিক দেবতার মতো শরীর গঠনের কঠিন প্রস্তুতি এলা ল্যাংলির গান ইতিহাসের পাতায়, ১৪ সপ্তাহ শীর্ষে থেকে গড়ল নতুন রেকর্ড জেন বারকিনের ৬০ দশকের প্রিয় পোশাকেই ফিরছে গ্রীষ্মের নতুন ফ্যাশন ট্রেন্ড পোলকা ডট পোশাকে তারকাদের নতুন ট্রেন্ড, গ্রীষ্মের ফ্যাশনে ফিরছে পুরোনো ছাপ প্যাট অলিফ্যান্টের মৃত্যু: রাজনৈতিক কার্টুনের কিংবদন্তিকে স্মরণ করছে বিশ্ব যুদ্ধক্ষেত্রে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার সশস্ত্র রোবট, নতুন প্রযুক্তি নিয়ে তীব্র বিতর্ক যুক্তরাষ্ট্রে কিউবার প্রভাব বিস্তারের অভিযোগ, নতুন প্রতিবেদনে তীব্র রাজনৈতিক বিতর্ক রাশিয়ার বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেসে ইউক্রেনের ড্রোন হামলা, যুদ্ধের প্রভাব পৌঁছাল বাণিজ্য কেন্দ্রে

বিশ্বে ৬ মাসে হামের রোগী সবচেয়ে বেশি বাংলাদেশে

বিশ্বে মাসে হামের রোগী সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রথম আলো,

ভুলতে যাওয়া রোগ হাম এ বছর দেশে তৈরি করেছে উদ্বেগ। রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য দেখাচ্ছে, গত বছরের ডিসেম্বর থেকে গত মে মাস পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে ৪২ হাজার ১৭৪ জন হাম কিংবা হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। এ সময়ে এত রোগী আর কোনো দেশে পাওয়া যায়নি।

বিশ্বজুড়ে হাম ও রুবেলা সংক্রমণ পরিস্থিতি নিয়ে ডব্লিউএইচওর সদর দপ্তর জেনেভায় নিয়মিত যে প্রাথমিক উপাত্ত জমা হয়, সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে সেই তথ্য সংগ্রহ করে এই চিত্র দেখা গেছে। ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনও (সিডিসি) বিশ্বে হাম সংক্রমণের পরিস্থিতি জানাতে জুলাই মাসে তৈরি করা ডব্লিউএইচওর নজরদারি প্রতিবেদনটি ব্যবহার করেছে।

বিশ্বে ৬ মাসে হামের রোগী সবচেয়ে বেশি বাংলাদেশে | প্রথম আলো

প্রতিবেদনে দেখা যায়, ছয় মাসে হাম সংক্রমণের দিক থেকে বাংলাদেশের নাম শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। এ সময়ে দেশটিতে হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ২৬ হাজার ৬০৭ জন। যুদ্ধপীড়িত ইয়েমেন ১৪ হাজার ৫২১ রোগী নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। শীর্ষ ১০টি দেশের মধ্যে এরপর রয়েছে মেক্সিকো (১২,৪৯৫), পাকিস্তান (১১,০৩৭), ক্যামেরুন (৯,৬৫৩), কাজাখস্তান (৭,৭৩০), গুয়েতেমালা (৬,৮৩২), অ্যাঙ্গোলা (৬,৮১৫) ও সুদান (৫,৭৬৬)।

ডব্লিউএইচও এই ছয় মাসে বিশ্বের ১৬৫ দেশে ১ লাখ ৮৬ হাজার হাম কিংবা এর উপসর্গের রোগী পাওয়ার তথ্য জানিয়েছে। পরিসংখ্যান দেখাচ্ছে, সবচেয়ে বড় হাম সংকট এখন দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে।

তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই

কালের কণ্ঠ,

উজানের ঢল আর ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্ট তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ সেন্টিমিটার, (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার)।

তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই

যা বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৬টায় পানির একই প্রবাহ রেকর্ড করা হয়‌।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সকাল ৯টায় বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে পানি বৃদ্ধির শঙ্কা নেই।

২ থেকে ৩ ঘন্টার মধ্যে পানি বিপদসীমার আরও নিচে নেমে যাবে।

জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী

জাগো নিউজ২৪,

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে ছয়টি সংযোগ সড়ক পাকাকরণ প্রকল্পে বাংলাদেশ সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে সরকার। এলাকাটি দুর্গম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় কাজ দ্রুত ও কার্যকরভাবে শেষ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সেই সঙ্গে ইউরিয়া, ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) ও টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল জরুরিভিত্তিতে সংগ্রহের লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বানের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ২১ দিন নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এছাড়া দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বিভিন্ন দেশের ১৫টি প্রতিষ্ঠান থেকে প্রায় ১৬ লাখ মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানির পরিকল্পনা করা হচ্ছে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের নীতিগত অনুমোদন চাওয়া হতে পারে। বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

দেশে স্বর্ণের দামে বড় লাফ

যুগান্তর,

দেশের বাজারে একদিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার এক লাফে ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বুধবার (২২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

দেশে স্বর্ণের দামে বড় লাফ

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রাচীন ইরানি অলংকার পরে বিতর্কে জেনডায়া, উঠেছে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রশ্ন

বিশ্বে ৬ মাসে হামের রোগী সবচেয়ে বেশি বাংলাদেশে

১০:৫১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬