ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন করে হামলা ও হুমকির পর সৌদি আরবগামী একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের আকাশপথের যোগাযোগেও এর প্রভাব পড়েছে। দুবাইভিত্তিক এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের পাশাপাশি সৌদি আরবের ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইনসের বিভিন্ন ফ্লাইটের সূচিতে পরিবর্তন এসেছে। রিয়াদ, জেদ্দা, মদিনা ও দাম্মামগামী একাধিক ফ্লাইট বাতিলের খবর জানিয়েছে খালিজ টাইমস।
রোববার, ২৫ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে ফ্লাইটের সময়সূচি পরিবর্তিত হতে পারে।
আমিরাত থেকে সৌদিগামী ফ্লাইটে বিঘ্ন
এমিরেটসের একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে মদিনাগামী ইকে ২৫৩৭, দাম্মামগামী ইকে ৮২১, ইকে ৮২৩ ও ইকে ৮২৭ এবং রিয়াদগামী ইকে ৮১৫, ইকে ৮১৯, ইকে ৮১৩ ও ইকে ৮১৭ রয়েছে। তবে ইকে ৮০৭, ইকে ৮০৯ ও ইকে ৮১০ ফ্লাইটগুলো নির্ধারিত সূচিতে চলার কথা জানানো হয়েছে।
ফ্লাইদুবাইয়ের জেদ্দাগামী এফজেড ৯০৯ ফ্লাইটটি ৫৫ মিনিট বিলম্বিত হয়েছে। মদিনাগামী এফজেড ৮৩৮৭ ফ্লাইট বাতিল করা হয়েছে।
এতিহাদ এয়ারওয়েজের জেদ্দাগামী ইওয়াই ৬০১ ও ইওয়াই ৬০৩ এবং জেদ্দা থেকে ফেরার ইওয়াই ৬০২ ও ইওয়াই ৬০৪ ফ্লাইট বাতিল হয়েছে। আবুধাবি-রিয়াদ এবং আবুধাবি-দাম্মাম রুটের সব ফ্লাইটও বাতিলের কথা জানিয়েছে প্রতিবেদনটি।
এ ছাড়া দুবাই থেকে পরিচালিত ফ্লাইনাসের একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। তালিকায় রয়েছে এক্সওয়াই ২০২, ২০৬, ২১০, ২১২, ৮১২ ও ২১৮। রিয়াদগামী ফ্লাইনাসের এফ৩ ৫০৬ ফ্লাইটও বাতিল করা হয়েছে।
অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটেও প্রভাব
সৌদি আরবের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা-যাওয়া করা আরও কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট বিমানের বিজি ৩৪৯ ও বিজি ৩৫০ ফ্লাইটও বাতিলের তালিকায় রয়েছে।
এ ছাড়া সৌদিয়ার এসভি ১১৭৩, রিয়াদগামী ফ্লাইনাসের এক্সওয়াই ০৭৩, লন্ডনের হিথ্রো থেকে আসা সৌদিয়ার এসভি ১১০, দামেস্ক থেকে আসা সিরিয়ানএয়ারের আরবি ৫২৭ এবং জেদ্দা থেকে আসা সৌদিয়ার এসভি ৮৮০১ ফ্লাইট বাতিলের কথা উল্লেখ করা হয়েছে। ইসলামাবাদ থেকে আসা ফ্লাই জিন্নাহর ৯পি ৭১০ ফ্লাইটও এ তালিকায় রয়েছে।
প্রতিবেদনে সৌদিয়ার এসভি ৫৬৩, এসভি ৫৯৭, এসভি ৫৫৫, এসভি ৫৬৫ ও এসভি ৫৫৯ এবং রিয়াদ এয়ারের আরএক্স ২৪২ ও আরএক্স ২৪৪ ফ্লাইটের কথাও বলা হয়েছে।
যাত্রীদের জন্য সতর্কতা
সৌদি আরবের বিমানবন্দরগুলোকে ঘিরে হুতি বিদ্রোহীদের হামলা ও হুমকির কারণে বিমান চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বিভিন্ন দেশের এয়ারলাইনসের কার্যক্রমে। বিশেষ করে সৌদি আরবগামী যাত্রীদের যাত্রার আগে ফ্লাইটের অবস্থা যাচাই করা জরুরি।
এয়ারলাইনসগুলোর সূচি পরিবর্তিত হতে পারে বলে যাত্রীদের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। তবে বাতিল ও বিলম্বিত ফ্লাইটের কারণে কতজন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে প্রতিবেদনে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।












