০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
লোবিতো করিডর থেকে নতুন বিশ্বব্যবস্থা: খনিজের সঙ্গে এখন ডেটারও লড়াই ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দেশে মৃতের সংখ্যা ৮৮০ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, চালক আহত; পুড়ল ৯ মোটরসাইকেল মূল্যস্ফীতির নতুন তথ্যেই পরীক্ষা ফেডপ্রধান ওয়ারশের ‘গানের মাহাত্ম্য গায়কের চেয়েও বড়’: নতুন প্রজন্মের হৃদয়ে উষা উত্থুপ মূল্যস্ফীতির নতুন তথ্যেই পরীক্ষা হবে ফেডপ্রধান ওয়ারশের নেতৃত্ব গালফের ভারতীয় প্রবাসীরা এখন শুধু রেমিট্যান্স পাঠান না, গড়ছেন বৈশ্বিক সম্পদ পর্দাহীন গারমিন সিরকা: তথ্য দেবে, কিন্তু মনোযোগ কেড়ে নেবে না ড্রোন হামলা বন্ধ না হলে জাওয়িয়া তেল শোধনাগার বন্ধের হুঁশিয়ারি লিবিয়ার তারেক রহমানের প্রথম ভারত সফর: অন্তত তিস্তা চুক্তি তো আশা করতে পারে বাংলাদেশ

রাজস্ব আদায়ে ১২% প্রবৃদ্ধি হলেও বড় ঘাটতি

গ্যাস–সংকটে কিছু কারখানা বন্ধ, কিছু কারখানায় ছুটি

প্রথম আলো,

গ্যাস–সংকটের কারণে গাজীপুরের কোনাবাড়ী জেলখানা রোড এলাকার শামসুল আল আমিন গ্রুপের ফুয়াদ স্পিনিং মিলসে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, কারখানার মূল ফটক বন্ধ। নিরাপত্তাকর্মীরা জানান, উৎপাদন কার্যক্রম বন্ধ আছে।

কারখানাটির মহাব্যবস্থাপক হাবিবুল হাসান প্রথম আলোকে বলেন, গ্যাসের চাপ এতটাই কম যে উৎপাদন চালানো সম্ভব হচ্ছে না। ১০ শতাংশ উৎপাদনও যদি না করতে পারি, তাহলে শুধু লোকসানই হবে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবার কারখানা চালু করা হবে।

দুই সপ্তাহ ধরে চলা তীব্র গ্যাস-সংকটের কারণে ফুয়াদ স্পিনিং মিলস ছাড়াও গাজীপুরের ১৭টি তৈরি পোশাক ও বস্ত্র কারখানার ডাইং (রং) সেকশন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এর বাইরে কিছু কারখানা উৎপাদন আংশিক বন্ধ রেখেছে। শুধু তা–ই নয়, অধিকাংশ কারখানার উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে। একইভাবে নরসিংদী ও নারায়ণগঞ্জের শিল্পকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে।

গতকাল গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীর শিল্পাঞ্চলে সরেজমিনে ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে। এসব এলাকায় অনেক কারখানা গ্যাস–সংকটের কারণে আজ ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসের ছুটির সঙ্গে বাড়তি এক-দুই দিনের বাড়তি ছুটি দিয়েছে। গতকাল রাতে শ্রমিকেরা বাড়ি যেতে এলাকার বাসস্টপগুলোতে ভিড় করেন।

কালের কণ্ঠ,

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণ আগের অর্থবছরের তুলনায় দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে। এনবিআরের সাময়িক হিসাব অনুযায়ী, সদ্যঃসমাপ্ত অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছে চার লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকা।

আগের ২০২৪-২৫ অর্থবছরে এ পরিমাণ ছিল তিন লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকা। ফলে এক বছরে রাজস্ব আদায়ে ১২.০৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল পাঁচ লাখ তিন হাজার কোটি টাকা। সে হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় ৮৭ হাজার ৫২৭ কোটি টাকার ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করেছে সংস্থাটি।

গতকাল মঙ্গলবার এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগ প্রকাশিত ২০২৫-২৬ অর্থবছরের জুন মাস পর্যন্ত রাজস্ব আহরণের সাময়িক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের তথ্য বলছে, প্রবৃদ্ধি ইতিবাচক থাকলেও কাস্টমস, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আয়কর-রাজস্বের তিনটি প্রধান উৎসই নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।

খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৮৬ হাজার ১১০ কোটি টাকা।

সোনা-রুপার গহনা আজ কত টাকা ভরি কেনা যাবে

জাগো  নিউজ২৪,

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার টাকার ওপরে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার নিচে। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে সাড়ে ৪ হাজার টাকার কিছু বেশি দামে।

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৩১ জুলাই সকাল ১০টা থেকে সোনা ও রুপার গহনার এ দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এ দামেই দেশে সোনা ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

মেঘে ঢাকা রাজধানী, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

যুগান্তর,

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৫ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে সংস্থাটি জানায়, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

লোবিতো করিডর থেকে নতুন বিশ্বব্যবস্থা: খনিজের সঙ্গে এখন ডেটারও লড়াই

রাজস্ব আদায়ে ১২% প্রবৃদ্ধি হলেও বড় ঘাটতি

১০:২৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬