১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
গুম করে কীভাবে রাখা হয়েছিল, নিজের বয়ানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বর সংখ্যায় ‘দ্য ওয়ানস’—ফ্যাশন ম্যাগাজিনের বিশেষ প্রচ্ছদ তারকারা প্রেমের নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে উদ্বেগ ও প্রতিবাদ গর্ভাবস্থার দুঃস্বপ্নকে ভয় নয়, মনের ভাষা হিসেবে দেখা দরকার বাহরাইনে মার্কিন নৌঘাঁটির ধ্বংস: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় বড় সতর্কবার্তা কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে

সাগর জাহানের ‘মন ভাগাভাগি’তে জোভান-সাদিয়া আয়মান

  • Sarakhon Report
  • ০৬:০০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • 118

সারাক্ষণ প্রতিবেদক

বাংলাদেশের নাট্যাঙ্গনে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা জোভান। বহু দর্শকপ্রিয় নাটক তিনি উপহার দিয়েছেন। তার বিপরীতে নানান সময়ে বিভিন্ন নাটকে জুটি হয়ে কাজ করেছেন জাকিয়া বারী মম, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিন, কেয়া পায়েল, নাজনীন নীহা, তটিনী’সহ আরো অনেকে।

এই প্রজন্মের নবাগত আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মানও জোভানের বিপরীতে কয়েকটি নাটকে অভিনয় করেছেন। যারমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘তখন যখন’,‘ নো (চেনা) ইউর পার্টনার’,‘ মনে রাখবো’। গেলো ঈদে মেধাবী নাট্যকার, পরিচালক সাগর জাহানের একটি নাটকে জোভান ও সাদিয়া আয়মানের অভিনয় করার কথা ছিলো। সেই নাটকের কাজই গত রোববার শুরু করেছেন তারা দু’জন। সাগর জাহানের রচনা ও পরিচালনায় তারা দু’জন ‘মন ভাগাভাগি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন। নাটকে জোভান অভিনয় করছেন অবাক চরিত্রে এবং সাদিয়া আয়মান অভিনয় করছেন সূচনা চরিত্রে।

নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে জোভান বলেন,‘সাগর ভাইয়ের প্রত্যেক নাটকে একটা চমৎকার গল্প থাকে যা মূলত নাটকে অভিনয় করতে অনুপ্রেরণা দেয়, ভালোভাবে অভিনয় করতে উৎসাহ জাগায়। সাগর ভাইয়ের কাজ ভীষণ ভালোলাগে বিধায় বিশেষ বিশেষ দিবসে তার পরিচালনায় একটি হলেও করার চেষ্টা করি আমি। সাগর ভাই খুউব গুনী একজন পরিচালক, ভালোলাগে তার নির্দেশনায় কাজ করতে। আর সাদিয়া আয়মানের সঙ্গে মাত্র কয়েকটা কাজ করেছি। এখনো তার অনেকদূর যাওয়া বাকী। ভালো অভিনয় করার চেষ্টাটা আছে তার মধ্যে।’

সাদিয়া আয়মান বলেন,‘ সাগর ভাইয়ের পরিচালনায় এটি আমার দ্বিতীয় কাজ। তার নাটকে প্রেম ভালোবাসা যাই থাকুক না কেন জীবন ঘনিষ্ঠ একটা গল্প থাকে। এটাই আমার কাছে বেশি ভালোলাগার। তার নির্দেশনায় কাজ করে আমি অনেক কিছু শিখতে পারছি। আর জোভান ভাই ভীষণ ডেডিকেটেডে একজন আর্টিস্ট। তিনি বেশ সহযোগিতা পরায়ণ। মন ভাগাভাগি-কাজটি আশা করছি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের। সাগর জাহান জানান, শিগগিরই নাটকটি জি-সিরিজর ইউটিউব চ্য্যানেলে প্রচার হবে।

সাগর জাহানের পরিচালনায় সর্বশেষ গেরো ঈদে ‘অবাক ভালোবাসা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন জোভান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। অন্যদিকে এর আগে সাদিয়া আয়মান সাগর জাহানের একটি নাটকে অভিনয় করেছিলেন। তবে সে নাটকটি এখনো প্রচারে আসেনি।

জনপ্রিয় সংবাদ

গুম করে কীভাবে রাখা হয়েছিল, নিজের বয়ানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাগর জাহানের ‘মন ভাগাভাগি’তে জোভান-সাদিয়া আয়মান

০৬:০০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪