০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
ইউরোপের প্রযুক্তিখাতে নতুন ভোর: বিনিয়োগ, প্রতিভা ও উদ্ভাবনে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ ‘ধুরন্ধর ২’ পাকিস্তানে নিষিদ্ধ হতে পারে—তবু চিন্তিত নন পরিচালক আদিত্য ধর জার্মানির শিল্পশক্তি ব্যাডেন-ভুর্টেমবার্গে নির্বাচনী আতঙ্ক, গাড়ি শিল্পের সংকটে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ব্রিটেনের অর্থনীতিতে ঝড়ের ইঙ্গিত, শান্ত ঘোষণার আড়ালে বাড়ছে বড় সংকটের আশঙ্কা ব্রিটিশ রাজনীতিতে নতুন শ্রেণি বিভাজন: মূলধারার দল ছেড়ে জনতার ঝোঁক নতুন শক্তির দিকে ভারতের ‘পিছিয়ে পড়া’ মেয়েদের স্কুলে ফেরানোর লড়াই, সাফিনা হুসাইনের আন্দোলনে বদলাচ্ছে লক্ষ জীবন শিনজিয়াং ও তিব্বতে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে চীন: সীমান্তে বাড়ছে কৌশলগত যোগাযোগ ব্যবস্থা রাশিয়ার যুদ্ধে আফ্রিকার তরুণরা—চাকরির প্রলোভনে ইউক্রেনের রণক্ষেত্রে মৃত্যুফাঁদ স্থিতিশীলতাই অগ্রাধিকার: কৌশলগত সতর্কতার ইঙ্গিত দিলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ভারতের অর্থনীতির নতুন হিসাব: আকার কিছুটা ছোট, কিন্তু প্রবৃদ্ধি আরও দ্রুত

রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ অবলম্বনে নির্মিত ফটোস্টোরির প্রকাশ

  • Sarakhon Report
  • ০৬:০০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • 61
সারাক্ষণ প্রতিবেদক
কিছুদিন আগেই ওপার বাংলার অভিনেতা পরমব্রত ঢাকায় এসেছিলেন। এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যধর্মী উপন্যাস ‘শেষের কবিতা’ অবলম্বনে নির্মিত হলো একটি ফটোস্টোরির কাজে। গবেষণাধর্মী এই নির্মাণশৈলীর মূল চরিত্রে তিনিই অভিনয় করেছেন,তার বিপরীতে বাংলাদেশ থেকে রয়েছেন ডা: শ্রেয়া সেন। পাশাপাশি এই ফটোস্টোরির সাথে আরও রয়েছেন বাংলাদেমের নতুন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা শাশ্বত দত্ত। এই ফটোস্টোরি প্রকল্প প্রধান ও আলোকচিত্রী হিসেবে আছেন স্থপতি ফওজিয়া জাহান।
বর্তমান প্রজন্মকে সাহিত্যমুখী করে তুলতে নির্মিত এই ফটোস্টোরিতে বেশ কিছু স্থিরচিত্রের মাধ্যমে সমগ্র উপন্যাসটি তুলে ধরা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টায় একটি চিত্রপ্রদর্শনী ও বইয়ের মোড়ক উন্মোচনের মাধ্যমে নির্মাণশৈলিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো। জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরমা দত্ত, এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও গরবিনী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্তী। বক্তারা বলেন যে তরুণদের শুধুমাত্র স্যোশাল মিডিয়ায় মনোনিবেশ না করে পাশাপাশি এরকম সাংস্কৃতিক রুচিশীল কাজেও যুক্ত হওয়া উচিত। এধরণের কাজের মাধ্যমে মৌলিক জ্ঞান আহরণ এবং সাহিত্য সংস্কৃতির মূলধারার সাথে সকলের অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন দুই বাংলার নন্দিত অভিনেতা ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।  এই কাজ নিয়ে পরমবব্রত বলেন, ‘আজ পর্যন্ত অনেক ধরনের আর্ট ফর্ম নিয়েই কাজ করা হয়েছে, তবে স্থিরচিত্র নিয়ে এমন নান্দনিক কাজ এই প্রথম। আশা করি সবার কাছে এটা ভালো লাগবে।’  সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নির্মিথ এই ফটোস্টোরির সম্পর্কে ডাঃ শ্রেয়া বলেন, ‘পেশাগত ভাবে আমি ডাক্তার। ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলাম বিশেষত রবি ঠাকুর আর নজরুলের অনেক কাজ আবৃত্তি আর অনুবাদ করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর’কে নিয়ে এর আগেও কিছু কাজ করেছি আমি, তাই এই ফটোস্টোরির অফার আসতেই আমি রাজি হয়ে যাই। আশা করি দর্শকের এই কাজ ভালো লাগবে।’
মানুষের হারিয়ে যাওয়া পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে এই ফটোস্টোরি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেই প্রজেক্ট সংশ্লিষ্ট সকলে আশাবাদ ব্যক্ত করেন।  এই আয়োজনের সঙ্গীত পরিচালনায় ছিলেন বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব ফোয়াদ নাসের বাবু এবং সঞ্চালনায় ছিলেন নন্দিত উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস এবং এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো চ্যানেল আই।
জনপ্রিয় সংবাদ

ইউরোপের প্রযুক্তিখাতে নতুন ভোর: বিনিয়োগ, প্রতিভা ও উদ্ভাবনে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ

রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ অবলম্বনে নির্মিত ফটোস্টোরির প্রকাশ

০৬:০০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪