১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে ওরাকলের বড় উত্থান, ২০২৭ সালের আগেই আয়ে নতুন রেকর্ডের ইঙ্গিত পিরিয়ড ট্যাক্সের বিরুদ্ধে তরুণ আইনজীবী মাহনূর ওমরের লড়াই, পাকিস্তানে শুরু নতুন জাতীয় বিতর্ক ১.৭৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্য: বিশ্বের বৃহত্তম শেয়ার বাজারে নামতে প্রস্তুত ইলন মাস্কের স্পেসএক্স ক্রিপ্টো দুনিয়ায় দ্রুত উত্থান ‘স্টেবলকয়েন’-এর, ডলার নির্ভর এই মুদ্রা ঘিরে বাড়ছে ঝুঁকি ও সম্ভাবনার বিতর্ক ইরানপন্থী সমাবেশের আশঙ্কা, লন্ডনে ফিলিস্তিনপন্থী মিছিল নিষিদ্ধ করলেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী রোমানিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর অনুমোদন হরমুজ প্রণালি কার্যত বন্ধ; তেল ছাড়তে প্রস্তুত জাপান ও জার্মানি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই থাইল্যান্ডের জাহাজে হরমুজ প্রণালীতে অজ্ঞাত হামলা, নিখোঁজ তিন নাবিক ইরান যুদ্ধে বেসামরিক ও শিশু মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ পোপ লিওর

সুজেয় স্যার দ্রুত সুস্থ হয়ে উঠুন-তিন্নি

  • Sarakhon Report
  • ০২:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • 110

সারাক্ষণ প্রতবিদেক
 প্রায় দুই মাস ধরে শারীরিক নানান সমস্যা নিয়ে রাজধানীর শাহবাগস্থ একটি সরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’র সঙ্গীত পরিচালক ও কন্ঠযোদ্ধা, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার-সঙ্গীত পরিচালক সুজেয় শ্যম। আজ সকালে যখন তারসঙ্গে কথা হয় তখন তার কন্ঠ শুনেই বুঝা যাচ্ছিলো যে তার কথা বলতেও কষ্ট হচ্ছিলো।

কোনোরকম ভাবে তিনি জানালেন,   আজ   একটি বায়োপসি রিপোর্ট আসার কথা। জানালেন তার হার্টেও সমস্যা রয়েছে। এছাড়া শারীরিক আরো নানান জটিলতা রয়েছে। সুজেয় শ্যাম বলেন,‘ সত্যি বলতে কী শরীর এখন এতোটাই দুর্বল যে কথা বলতেও খুউব কষ্ট হয়। জানিনা ঠিক কতোদিনের মধ্যে সুস্থ হবো বা আদৌ আর সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারবো কী না। সবই আসলে ঈশ্বরের কৃপা। সবার কাছে প্রার্থনা কামনা করি যেন ঈশ্বর আমাকে সুস্থ করে দেন। গান নিয়ে এখনো অনেক স্বপ্ন। আরো কিছু মনের মতো কাজ করে যেতে চাই।

সর্বশেষ এই প্রজন্মের শিল্পীদের মধ্যে উদীয়মান গায়িকা তিন্নির জন্য বিটিভিতে একটি গান করেছিলাম। তার প্রতি আমার বিশেষ নির্দেশনা হচ্ছে সে যেন গানে অধ্যাবসায়টা নিয়মিত বজায় রাখে। নিয়মিত চর্চায় থাকলে তার কন্ঠটা আরো মধুর হবে, আরো সুরেলা হবে।’ এই প্রজন্মের সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নির সৌভাগ্য হয়েছিলো সুজেয় শ্যামের সুরে গান করার। তিন্নির কাছে এটা ছিলো যেন অনেক বড় স্বপ্ন পূরণের মতোই।  অপূর্ব শর্মা’র লেখা ‘আমার স্বপ্নজুড়ে আছো তুমি আছো অন্তরে’-এমন কথার গীতিকবিতার এই গানটিই গেয়েছিলেন তিন্নি।

গানটির সুর করার পাশাপাশি মিউজিক অ্যারেঞ্জম্যান্টের কাজও করেছিলেন সুজেয় শ্যাম। গত বছরের শেষপ্রান্তে তিন্নি এই গানে কন্ঠ দেন, যা পরবর্তীতে বিটিভিতে প্রচারিত হয়েছিলো। পরম শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে তিন্নি বলেন,‘ সুজয় শ্যাম বাংলাদেশ এর একজন অপরাজিত কন্ঠযোদ্ধা।  তাঁর সুর করা অনেক দেশের গান এবং চলচ্চিত্রের গান টিভি’সহ বিভিন্ন অনুষ্ঠানে গাওয়ার সুযোগ হয়েছে। তবে তাঁর সুরে গান গাইতে পারবো এমনটা কোনোদিন কল্পনাও করিনি। গেলো বছর আমার জীবনে এই সুযোগটি এলো। বিটিভির একটি অনুষ্ঠানে স্যারের সুর করা গান গাইলাম।

তিনি অনেক ধৈর্য্য নিয়ে আমাকে গানটি যথাযথভাবে তুলে দিয়েছিলেন। আমাকে অনেক আদর আর আশীর্বাদ করেছিলেন। এরইমধ্যে শুনতে পেলাম স্যার গুরুতর অসুস্থ। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন স্যারকে ধ্রুত সুস্থ করে দেন। তিনি আবারো যেন আমাদের মাঝে ফিরে আসেন। আবার যেন আমরা তার সুরে গান গাইতে পারি, আমাদের সঙ্গীত জীবনকে সমৃদ্ধ করতে পারি।’

জনপ্রিয় সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে ওরাকলের বড় উত্থান, ২০২৭ সালের আগেই আয়ে নতুন রেকর্ডের ইঙ্গিত

সুজেয় স্যার দ্রুত সুস্থ হয়ে উঠুন-তিন্নি

০২:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪