০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: সার-সংকটের শঙ্কায় বৈশ্বিক খাদ্য সরবরাহ, ক্ষুধার ঝুঁকিতে দরিদ্র দেশ কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে ওরাকলের বড় উত্থান, ২০২৭ সালের আগেই আয়ে নতুন রেকর্ডের ইঙ্গিত পিরিয়ড ট্যাক্সের বিরুদ্ধে তরুণ আইনজীবী মাহনূর ওমরের লড়াই, পাকিস্তানে শুরু নতুন জাতীয় বিতর্ক ১.৭৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্য: বিশ্বের বৃহত্তম শেয়ার বাজারে নামতে প্রস্তুত ইলন মাস্কের স্পেসএক্স ক্রিপ্টো দুনিয়ায় দ্রুত উত্থান ‘স্টেবলকয়েন’-এর, ডলার নির্ভর এই মুদ্রা ঘিরে বাড়ছে ঝুঁকি ও সম্ভাবনার বিতর্ক ইরানপন্থী সমাবেশের আশঙ্কা, লন্ডনে ফিলিস্তিনপন্থী মিছিল নিষিদ্ধ করলেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী রোমানিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর অনুমোদন হরমুজ প্রণালি কার্যত বন্ধ; তেল ছাড়তে প্রস্তুত জাপান ও জার্মানি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই থাইল্যান্ডের জাহাজে হরমুজ প্রণালীতে অজ্ঞাত হামলা, নিখোঁজ তিন নাবিক

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বর্ষা

  • Sarakhon Report
  • ০৭:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • 74
সারাক্ষণ প্রতিবেদক

ঢালিউডের গ্ল্যামারাস নায়িকা বর্ষা। কাজ করেন খুব কম। আগে নিজেদের প্রযোজনা সংস্থার বাইরে অভিনয় করতেন না। গত বছর সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। স্বামী নায়ক-প্রযোজক অনšন্ত জলিলের সঙ্গে ‘কিল হিম’ নামে একটি সিনেমায় অভিনয় করেন। যেটি প্রযোজনা ও পরিচালা করেছেন মো. ইকবাল। এ সিনেমার মাধ্যমে নায়িকা পরিচয় থেকেও বেরিয়ে আসেন বর্ষা। অভিনয় করেন এন্টিহিরো চরিত্রে।
এজন্য দারুন প্রশংসিতও হন এ অভিনেত্রী। নির্মাতা শুরুতেই জানিয়েছেন, এ সিনেমার সিক্যুয়াল তৈরি করবেন। এবার শুরু হচ্ছে ‘কিল হিম’র এর দ্বিতীয় কিস্তির কাজ। স্ক্রিপ্টও রেডি। তবে এবার নায়িকা, নাকি খলনায়িকাÑঠিক কোন চরিত্রে অভিনয় করছেন, সেটা এখনই বলতে নারাজ এ নায়িকা। তিনি বলেন, বিষয়টি আপাতত সিক্রেট থাকুক। তবে চমক নিয়ে আসছি এটা বলতে পারি। ব্যতিক্রম তো বটেই। সিনেমায় অনন্ত থাকছেন তার চরিত্রের ধারাবাহিকতায়।’
এদিকে জাজ মাল্টিমিডিয়া থেকে নির্মিতব্য ‘চিতা’ সিনেমায় বর্ষা কাজ করছেন বলে নিশ্চিত করেছেন। এ সিনেমারও চিত্রনাট্য প্রস্তুত। এ সিনেমার শুটিংও শুরু হবে শিগগিরই। তবে ঠিক কোন সিনেমার শুটিং আগে করবেন সেটা নিশ্চিত করেননি বর্ষা। ‘চিতা’য় যথারীতি থাকছেন অনন্ত জলিলও। এদিকে বর্ষার হাতে রয়েছে ‘নেত্রী : দ্য লিডার’ নামে একটি অসমাপ্ত সিনেমার কাজ। এটি নির্মিত হচ্ছে তাদের নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে।
এরইমধ্যে সিনেমাটি প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। এতে বর্ষাকে দেখা যাবে নাম ভূমিকায়। অনন্ত রয়েছেন তার বডিগার্ড হিসাবে। দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধবের পরিচালনায় নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করছেন ভারতের জনপ্রিয় কয়েকজন অভিনেতা।
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: সার-সংকটের শঙ্কায় বৈশ্বিক খাদ্য সরবরাহ, ক্ষুধার ঝুঁকিতে দরিদ্র দেশ

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বর্ষা

০৭:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪