১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী জাবিতে মাদককাণ্ড: দুই ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কার, একজনের বিরুদ্ধে মামলার সুপারিশ চীনের ইভি যুদ্ধে নতুন অস্ত্র: নিজস্ব স্মার্ট-ড্রাইভিং চিপে ঝুঁকছে গাড়ি নির্মাতারা নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের ১৬ মাস পর মুখোমুখি, জি৭ সম্মেলনে পাশাপাশি আসন জি৭ সম্মেলনে রাশিয়ার ওপর আরও চাপের সিদ্ধান্ত, ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে ইউক্রেন ইস্যুতে নতুন বার্তা উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’, প্রতিটি উপজেলায় বরাদ্দ ৬ লাখ টাকা চীনের সমর্থন পুনর্ব্যক্ত, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক মুহাররমের চাঁদ দেখা যায়নি, পাকিস্তানে ২৬ জুন পালিত হবে আশুরা রয়টার্স এর প্রতিবেদনঃ বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘জিজ্ঞাসাবাদ’ করার প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাটে শিশু হত্যাকাণ্ড ঘিরে সংঘর্ষ: এসপি-ওসিসহ আহত ২০, আটক প্রধান সন্দেহভাজন

অনুষ্ঠিত হলো পাবলিক স্পিকিং অফিসিয়ালের “বাক স্বাধীনতার উল্লাস ২.০”

  • Sarakhon Report
  • ০৯:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • 126

সারাক্ষণ ডেস্ক

গত ৩০শে আগষ্ট, ২০২৪ ইং বিশ্ব সাহিত্য কেন্দ্রে “পাবলিক স্পিকিং অফিসিয়াল” অত্যন্ত সফলতার সাথে আয়োজন করল “বাক স্বাধীনতার উল্লাস ২.০” ইভেন্টটি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মাহবুব কবির মিলন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ‘এসএলএসডি’ এর ফাউন্ডার জনাব প্রফেসর মইনুদ্দিন চৌধুরী, প্রফেসর ও চেয়ারম্যান জনাব জুলফিকার আলী (বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি), ঢাকা রিপোর্টার্স ইউনিটের যুগ্ম সম্পাদক জনাব মিজান রহমান, বিশিষ্ট ট্রেইনার ও মাইন্ডভানার ফাউন্ডার জনাব জিএম ইফতেখার ইফতি, এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের ফাউন্ডার জনাব শাফাক হোসেন, কর্পোরেট ট্রেইনার কাজী শামিম, এস এস গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আমান উল্লাহ্ এবং সফট স্কিল ট্রেইনার জনাব সাহেদ হোসেন।

“বাক স্বাধীনতার উল্লাস ২.০” এর আয়োজক ও পিএসও এর ফাউন্ডার জনাব মো: সোলায়মান আহমেদ জীসান বলেন, ‘বাক স্বাধীনতা আমাদের নাগরিক অধিকার। কিন্তু এই বাক স্বাধীনতার সৌন্দর্য্য রক্ষা করতে হবে সঠিক জায়গায় সঠিক কথা ও ভালো কথা বলার মাধ্যমে। কোন বাজে কথা বলা, কাউকে হেয় বা ট্রোল করে কথা বলা, কথার মাধ্যমে কারো ক্ষতি করা এইসব কাজ আসলে স্বাধীনতার মাঝে পড়ে না। ব্যাক্তি, সমাজ ও দেশের উন্নয়নে ভালো ইতিবাচক কথা বলতে হবে তাহলেই এই বাক স্বাধীনতা তার পূর্নতা পাবে।’

এই বিশেষ আয়োজনে ট্রাফিক ম্যানেজমেন্ট কাজ করার জন্য ও বন্যার্তদের উদ্ধার এবং ত্রান কার্যে সহযোগীতার জন্য ৩৬ জন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদেরকে ‘হিরোস ইন একশান’ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশে উপস্থিত সকলকে মুগ্ধ করেন বিশ্ব রেকর্ডধারী ম্যাজিশিয়ান জনাব এস.এ ওয়ালিদ। তার অসাধারণ ম্যাজিক প্রদর্শন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

এই বিশেষ আয়োজনের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিত্ব এবং শিক্ষার্থীরা একত্রিত হয়েছিলেন, যা “পাবলিক স্পিকিং অফিসিয়াল’-এর লক্ষ্য এবং উদ্দেশ্যকে আরো শক্তিশালী করেছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

অনুষ্ঠিত হলো পাবলিক স্পিকিং অফিসিয়ালের “বাক স্বাধীনতার উল্লাস ২.০”

০৯:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪