০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী জাবিতে মাদককাণ্ড: দুই ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কার, একজনের বিরুদ্ধে মামলার সুপারিশ চীনের ইভি যুদ্ধে নতুন অস্ত্র: নিজস্ব স্মার্ট-ড্রাইভিং চিপে ঝুঁকছে গাড়ি নির্মাতারা নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের ১৬ মাস পর মুখোমুখি, জি৭ সম্মেলনে পাশাপাশি আসন জি৭ সম্মেলনে রাশিয়ার ওপর আরও চাপের সিদ্ধান্ত, ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে ইউক্রেন ইস্যুতে নতুন বার্তা উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’, প্রতিটি উপজেলায় বরাদ্দ ৬ লাখ টাকা চীনের সমর্থন পুনর্ব্যক্ত, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক মুহাররমের চাঁদ দেখা যায়নি, পাকিস্তানে ২৬ জুন পালিত হবে আশুরা রয়টার্স এর প্রতিবেদনঃ বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘জিজ্ঞাসাবাদ’ করার প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাটে শিশু হত্যাকাণ্ড ঘিরে সংঘর্ষ: এসপি-ওসিসহ আহত ২০, আটক প্রধান সন্দেহভাজন

ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্স এর সনদপত্র বিতরণ

  • Sarakhon Report
  • ১০:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • 137

সারাক্ষণ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৪ তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল, এরুলিয়া এয়ারফিল্ড, বগুড়ায় অনুষ্ঠিত হয়।
বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন যে, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উড্ডয়ন প্রশিক্ষকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভূক্ত হল যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যত প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে।বাংলাদেশ বিমান বাহিনীর ১১ জন কর্মকর্তা ও বাংলাদেশ নৌবাহিনীর ১ জন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র গ্রহণ করেন।
৬৪তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের স্কোয়াড্রন লীডার মুসফিকুর রহমান, জিডি(পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন।
ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন ওয়ালিদ আহমেদ শিশির, বিপিপি, পিএসসি এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্স এর সনদপত্র বিতরণ

১০:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪