০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী জাবিতে মাদককাণ্ড: দুই ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কার, একজনের বিরুদ্ধে মামলার সুপারিশ চীনের ইভি যুদ্ধে নতুন অস্ত্র: নিজস্ব স্মার্ট-ড্রাইভিং চিপে ঝুঁকছে গাড়ি নির্মাতারা নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের ১৬ মাস পর মুখোমুখি, জি৭ সম্মেলনে পাশাপাশি আসন জি৭ সম্মেলনে রাশিয়ার ওপর আরও চাপের সিদ্ধান্ত, ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে ইউক্রেন ইস্যুতে নতুন বার্তা উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’, প্রতিটি উপজেলায় বরাদ্দ ৬ লাখ টাকা চীনের সমর্থন পুনর্ব্যক্ত, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক মুহাররমের চাঁদ দেখা যায়নি, পাকিস্তানে ২৬ জুন পালিত হবে আশুরা রয়টার্স এর প্রতিবেদনঃ বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘জিজ্ঞাসাবাদ’ করার প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাটে শিশু হত্যাকাণ্ড ঘিরে সংঘর্ষ: এসপি-ওসিসহ আহত ২০, আটক প্রধান সন্দেহভাজন

স্থানীয় ভূমি বিরোধের মূল উৎস খোঁজার ওপর গুরুত্বারোপ করে তা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে- ভূমি উপদেষ্টা

  • Sarakhon Report
  • ০৬:৩২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • 126

সারাক্ষণ ডেস্ক

এলজি আরডি ও সমবায় এবং  ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, দেশের সহকারী কমিশিনার (ভূমি) তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মাধ্যমে সমাজের ভূমি ব্যবস্থাপনার ইতিবাচক প্রতিফলন ঘটাতে সক্ষম। বিদ্যমান ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি সহকারী কমিশনারদেরকে স্থানীয়  ভূমি বিরোধের মূল উৎস খোঁজার ওপর গুরুত্বারোপ করে তা নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দেন।

উপদেষ্টা আজ রাজধানীর নীলক্ষেতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত পাঁচ সপ্তাহব্যাপী বিভিন্ন জেলার ৩৯ জন সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দ্রের পরিচালক মো: আরিফ এঁর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি সচিব মো: খলিলুর রহমান ও উপ-পরিচালক রুমানা রহমান স্বপ্না।

ভূমি উপদেষ্টা বলেন, দেশের সাধারণ মানুষের জন্য একটি স্বচ্ছ, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে ও সমাজের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে হলে সহকারী কমিশনারদেরকে কর্ম এলাকায় জনগণের সাথে সরকারের সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে। এতে করে ভূমি বিরোধ মামলাসমূহ হ্রাস পাওয়ার পাশাপাশি মামলার সকল পক্ষের অর্থ শ্রম ও সময়ের অপচয় রোধ করা সম্ভব হবে। তিনি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক পদটি মহাপরিচালক পদে মানোন্নীত করার সহায়তার আশ্বাস  দিয়ে প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানিয়ে তাদের লব্দজ্ঞান সদ্ব্যবহার করার আহবান জানান।

পরে উপদেষ্টা প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

  ভূমি মন্ত্রণালয়ের অধীন “লিজ ও সেটেলমেন্ট ব্যবস্থাপনা” পদ্ধতির সফটওয়্যার সৃজন বিষয়ক কর্মশালায়  ভূমি উপদেষ্টা

আজ ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের অধীন লিজ ও সেটেলমেন্ট ব্যবস্থাপনা পদ্ধতির সফটওয়্যার সৃজন বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রকল্প পরিচালক মো: ইফতেখার হোসেনের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন ভূমি সচিব মো: খলিলুর রহমান, ভূমি আপিল বোর্ড চেয়ারম্যান মুহম্মদ ইব্‌রাহিম, ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ ও মো: এমদাদুল হক চৌধুরী, মাইসফ্‌ট হ্যাভেন (বিডি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মোফাখখারুল ইসলাম পল্লব প্রমূখ।

কর্মশালায় জানানো হয়, ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সিন্থেটিক সলুশন, মাইসফ্‌ট হ্যাভেন ও শুটিং স্টার লিমিটেট যৌথভাবে সফটওয়্যার ডেভেলপ সৃজনের কাজ করছে। এ সফ্‌টওয়্যার সৃজনের মাধ্যমে দেশের হাট-বাজার,জলমহাল ঘোষণা ও  অবলুপ্ত, তালিকা হালনাগাদ, ইজারা,বালুমহাল,খাস জমি বন্দোবস্ত, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি, লবণমহাল ও ঘাসমহাল ব্যবস্থাপনা কার্যক্রম স্বচ্ছ, আধুনিকায়ন ও দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে।

উপদেষ্টা বলেন, সফ্‌টওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলোকে শর্তানুযায়ী সঠিকভাবে কাজ করতে হবে।চুক্তির ব্যপারে কোন আপোসকামিতা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, কোম্পানিগুলোকে কাজের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠীর সেবাদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে।নতুন সফ্‌টওয়্যার সৃজনের মাধ্যমে দেশের ভূমি ব্যবস্থাপনা বিকশিত হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

স্থানীয় ভূমি বিরোধের মূল উৎস খোঁজার ওপর গুরুত্বারোপ করে তা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে- ভূমি উপদেষ্টা

০৬:৩২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪