০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন বৈঠক, বেইজিং যাচ্ছেন অজিত ডোভাল বিজেপির ‘জেন জি’ প্রচারে কটাক্ষ, ‘ভাইরাস-ককরোচ’ মন্তব্য টেনে নিশানা সৌরভ দাসের ঝিনাইদহে ২০০ শিশুর চিকিৎসায় হিমশিম হাসপাতাল, লোডশেডিংয়ে দুর্ভোগ চরম ঢাকার কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার, দূতাবাসে অর্থ দাবির ই-মেইল ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ৮২ চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা গ্যাস সংকটে ছয় মাসের জন্য কারখানা বন্ধ করল ফু-ওয়াং ফুডস গ্যাসের তীব্র সংকটে রাজধানীতে গাড়ির দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকেরা ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে বাংলাদেশের খরচ

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৩১)

  • Sarakhon Report
  • ০৬:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • 159

সুবীর বন্দ্যোপাধ্যায়

ক্লাসিক পরবর্তী যুগ (Post Classic Period) ১০০০১৫০০ খ্রিস্টিয় শতক

ক্লাসিক মায়াযুগের পরবর্তী কালকে সাধারণভাবে পোস্ট ক্লাসিক মায়াপর্ব বলা হয়। এই পর্বটি কার্যত শুরু হয় মায়ারা যখন ইউকাতান উপত্যকায় প্রবেশ করে। এর সময়সীমা হল প্রধানত ১০০০-১৫০০ খ্রিস্টাব্দ। ক্লাসিক পরবর্তী মায়া জনসমাজ গড়ে উঠেছিল তিনটি শহরকে কেন্দ্র করে।

এই তিনটি শহর হল চিচেন ইতজা (Chichen Itza), কাছেই আছে ভাল্লাদোলিদ (Valladolid), উকসমাল (Uxmal)- এর পাশের অঞ্চলের নাম মেরিদা (Merida) এবং মায়ানস্পান (Mayanspan)।

এর অবস্থান পশ্চিম চিচেন ইতজার কাছে। মায়ান্সপ্লানরা তাদের কনফেডারেশন প্রশাসনিক প্রথা বাতিল করে ১০০০-১১০০ খ্রিস্টাব্দ পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ জীবন কাটিয়েছিল।

কিন্তু এর প্রায় ৩০০ বছর পরে ১৪৪১ খ্রিস্টাব্দে উকসমাল-এর মায়া এবং মায়ানসপান মায়া এই দুই গোষ্ঠীর মধ্যে সীমানা নিয়ে প্রবল যুদ্ধ বাধে এবং এই যুদ্ধ স্প্যানিশদের আক্রমণ এবং দখল পর্যন্ত চালু ছিল।

তবে এর মধ্যে চিচেন ইতজায় বসতি শুরু হয় ৫০০-৯০০ খ্রিস্টাব্দের মধ্যে। ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত এই শান্তিপর্ব ছিল কিন্তু এর ১০০ বছর পরেই উত্তর থেকে আক্রমণ করে তলতেকরা (Toltec)। সঙ্গী ছিল কেতজালকোতরা (Quetzalcoat)।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৩০)

জনপ্রিয় সংবাদ

এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৩১)

০৬:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪