০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: সার-সংকটের শঙ্কায় বৈশ্বিক খাদ্য সরবরাহ, ক্ষুধার ঝুঁকিতে দরিদ্র দেশ কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে ওরাকলের বড় উত্থান, ২০২৭ সালের আগেই আয়ে নতুন রেকর্ডের ইঙ্গিত পিরিয়ড ট্যাক্সের বিরুদ্ধে তরুণ আইনজীবী মাহনূর ওমরের লড়াই, পাকিস্তানে শুরু নতুন জাতীয় বিতর্ক ১.৭৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্য: বিশ্বের বৃহত্তম শেয়ার বাজারে নামতে প্রস্তুত ইলন মাস্কের স্পেসএক্স ক্রিপ্টো দুনিয়ায় দ্রুত উত্থান ‘স্টেবলকয়েন’-এর, ডলার নির্ভর এই মুদ্রা ঘিরে বাড়ছে ঝুঁকি ও সম্ভাবনার বিতর্ক ইরানপন্থী সমাবেশের আশঙ্কা, লন্ডনে ফিলিস্তিনপন্থী মিছিল নিষিদ্ধ করলেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী রোমানিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর অনুমোদন হরমুজ প্রণালি কার্যত বন্ধ; তেল ছাড়তে প্রস্তুত জাপান ও জার্মানি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই থাইল্যান্ডের জাহাজে হরমুজ প্রণালীতে অজ্ঞাত হামলা, নিখোঁজ তিন নাবিক

‘মেড ইন চায়না’ নির্বাচনী পণ্যে ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের বাজার

  • Sarakhon Report
  • ০৪:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • 102

প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের পক্ষে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণা পণ্য।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল নির্বাচন চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করার সাথে সাথে আরও বেশি সংখ্যক ভোটার নির্বাচনী পণ্য পরিধান করে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন প্রকাশ করছেন।

তারা যা বুঝতে পারে না তা হলো “মেক আমেরিকা গ্রেট এগেইন” ট্রাম্প টুপি বা “চাইল্ডলেস ক্যাট লেডি ফর হ্যারিস” টি-শার্টটি সম্ভবত চীনে তৈরি হয়েছিল।

ভয়েস অফ আমেরিকা ম্যান্ডারিন সার্ভিস মেড-ইন-আমেরিকা নির্বাচনী পণ্য বনাম মেড-ইন-চায়না পণ্যের মোট বিক্রয় পরিসংখ্যান খুঁজে পায়নি। কিন্তু অ্যামাজন ও ইবে-সহ ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রির জন্য চীনের তৈরি বিপুল সংখ্যক নির্বাচনী পণ্যে আমেরিকার বাজার ভরে গেছে।

শুধুমাত্র টেমুতে হাজার হাজার নির্বাচন-থিমযুক্ত আইটেম সরকারি প্রচারণার সংস্করণগুলোর দামের এক ভগ্নাংশ দামে বিক্রি হয়েছে।

এগুলোর মধ্যে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ টুপির দাম ৪ ডলারেরও কম, যেখানে ট্রাম্পের প্রচারণা শিবিরের ওয়েবসাইটে ‘অল প্রোডাক্টস মেড ইন দ্য ইউএসএ’ লেখা টুপি ১০ গুণ বেশি দামে ৪০ ডলারে বিক্রি হয়।

একইভাবে টেমুর “কমালা হ্যারিস ২০২৪” টুপি প্রতিটি ৩ ডলারের কম দামে বিক্রি হতে পারে। অন্যদিকে অফিশিয়াল কমালা হ্যারিস প্রচারণা স্টোর ওয়েবসাইট প্রতিটি “কমালা” টুপি ৪৭ ডলারে বিক্রি করে।

হ্যারিস ক্যাম্পেইন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে শুধু যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য বিক্রির অঙ্গীকার করেছে।

মন্তব্যের জন্য ভয়ের অফ আমেরিকা উভয় প্রচারণা শিবিরের সাথে যোগাযোগ করেছিল কিন্তু প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

দামের বৈপরীত্য চীনা পণ্যের ওপর নির্ভরতা হ্রাস এবং ডি মিনিমিস লুপহোল নামে পরিচিত একটি বাণিজ্য ফাঁক বন্ধ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মুখোমুখি চ্যালেঞ্জগুলো তুলে ধরে। এটির আওতায় চীনা সংস্থাগুলো আমদানি শুল্ক ছাড়া যুক্তরাষ্ট্রে ৮০০ ডলারের কম মূল্যের পণ্য আনতে পারে।

ভয়েস অফ আমেরিকা ম্যান্ডারিন তাদের ওয়েবসাইটে চীন থেকে আমদানি করা প্রেসিডেনশিয়াল নির্বাচনী প্রচারণা পণ্যদ্রব্যের পরিমাণ এবং চীনা বিক্রেতাদের তাদের নিয়মাবলী সম্পর্কে মন্তব্যের জন্য অ্যামাজন এবং ইবে-তে যোগাযোগ করে কিন্তু খবর প্রকাশের সময় পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

টেমু যুক্তরাষ্ট্রে নির্বাচনী পণ্য বিক্রয় সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তবে কোম্পানির মুখপাত্র ভয়েস অফ আমেরিকা ম্যান্ডারিনকে একটি ইমেইলে জবাব দিয়েছেন, “টেমুর বিক্রয় বৃদ্ধি ডি মিনিমিস নীতির ওপর নির্ভরশীল নয়। আমাদের দ্রুত সম্প্রসারণ এবং বাজারের গ্রহণযোগ্যতার পেছনে প্রাথমিক কারণ হলো সরবরাহ-চেইন দক্ষতা এবং অপারেশনাল দক্ষতা যা আমরা বছরের পর বছর ধরে তৈরি করেছি।”

-VOA বাংলা

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: সার-সংকটের শঙ্কায় বৈশ্বিক খাদ্য সরবরাহ, ক্ষুধার ঝুঁকিতে দরিদ্র দেশ

‘মেড ইন চায়না’ নির্বাচনী পণ্যে ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের বাজার

০৪:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪