০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে চুরির সন্দেহে পিটিয়ে যুবক হত্যা, আটক ৩ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, দেশে মোট মৃত্যু ৬৭০ ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় জ্বালানি সংকট, পর্যটন মৌসুমে বড় ধাক্কা ভারত ১৪০ কোটি মানুষের দেশ হওয়ার পরও কেন ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি? জৈবপ্রযুক্তির নতুন বিশ্বযুদ্ধে ভারতের সামনে যে ঐতিহাসিক সুযোগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত , অনিশ্চয়তায় সমঝোতা ব্রহ্মপুত্রের ভাঙনে কুড়িগ্রামের চরে গৃহহীন ৩০ পরিবার, ঝুঁকিতে আরও শতাধিক আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, বললেন ডিএমপি কমিশনার শ্রমিক শ্রেণির ক্ষোভ, ভাঙা আস্থা এবং ব্রিটিশ রাজনীতির নতুন সন্ধিক্ষণ মার্কিন-ইরান সমঝোতার পরও অশান্ত মধ্যপ্রাচ্য, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১৬

একটি উন্নত ভূমি তথ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে- ভূমি উপদেষ্টা

  • Sarakhon Report
  • ০৭:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • 145

সারাক্ষণ ডেস্ক

এলজি আরডি ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে মৌজা ম্যাপ ও খতিয়ান প্রস্ত্ততের কাজ সহজ হবে। অতীতে সুষ্ঠু জরিপ কাজ সম্পন্ন না করতে পারায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে মারামারি-হানাহানি, সামাজিক অস্থিরতা ও মামলা মোকদ্দমা লেগেই থাকত।

তিনি আজ নারায়ণগঞ্জ জেলার বন্দর ফেরিঘাট এলাকায় ভূমি মন্ত্রণালয়ের অধীন ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি বাস্তবায়ন প্রকল্পের (ইডিএলএমএস) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ডিজি এলআর মহ. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ভূমি উপদেষ্টা বলেন, ইডিএলএমএস প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমি রাজস্ব আয় বাড়বে এবং সরকারি ভূমি ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জন করবে। সর্বশেষ তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটি অবাধ, নিরপেক্ষ, দ্রুত ও ‍উন্নত ভূমি তথ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। এতে করে ভূমি মালিকগণকে প্রয়োজনীয় ভূমি সেবা প্রদান করা সম্ভব হবে। তিনি আরো বলেন, রিয়েল টাইম আপডেট প্রক্রিয়ায় আপডেট মিউটেশনের সাথে সাথে ভূমি ম্যাপ সংশোধন হবে ও একবার জরিপ কাজ হলে বারবার জরিপ করার প্রয়োজন হবে না। এ প্রকল্পের মাধ্যমে ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও সাব-রেজিষ্টি অফিসের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে অটোমেশন ব্যবস্থার প্রবর্তন করা সম্ভব হবে।

ইডিএলএমএস প্রকল্পটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও যশোর জেলায় ৬৩৪টি মৌজায় ৩ বছর মেয়াদী ৩৮৩ কোটি ৫০ লক্ষ টাকায় বাস্তবায়ন করা হচ্ছে।পরে ভূমি উপদেষ্টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জনবান্ধব ভূমি সেবা প্রদানে মাঠ প্রশাসন ও ভূমি সেবা অটোমেশনে ডেটা এন্ট্রির গুরুত্ব’’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

জনপ্রিয় সংবাদ

রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে চুরির সন্দেহে পিটিয়ে যুবক হত্যা, আটক ৩

একটি উন্নত ভূমি তথ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে- ভূমি উপদেষ্টা

০৭:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪