০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

আর্মি সার্ভিস কোর এবং অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ এর কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • Sarakhon Report
  • ১০:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • 160

সারাক্ষণ ডেস্ক

আজ (০৫ নভেম্বর ২০২৪) বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া, আর্মি সার্ভিস কোর এবং অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ—২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান যথাক্রমে এসিসিএন্ডএস, এএসসিসিএন্ডএস ও ওসিএন্ডএস এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে যথাক্রমে মেজর জেনারেল মোঃ খালেদ—আল—মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া; মেজর জেনারেল মোঃ নাহিদ আসগর, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি (বিএমটিএফ) এবং মেজর জেনারেল মোঃ মাকসুদুল হক, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পররাষ্ট্র মন্ত্রণালয় উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

আজকের এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে বর্ণিত সাঁজোয়া, আর্মি সার্ভিস কোর এবং অর্ডন্যান্স কোরের সৈনিকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো। অনুষ্ঠানে প্রধান অতিথিগণ বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহবান জানান।

সেইসাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।অনুষ্ঠানসমূহে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ ছাড়াও অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

আর্মি সার্ভিস কোর এবং অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ এর কুচকাওয়াজ অনুষ্ঠিত

১০:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪