১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
জাপানের লড়াকু ড্র, নেদারল্যান্ডসকে রুখে বিশ্বকাপে আত্মবিশ্বাসী সামুরাই ব্লু রামিসা হত্যা মামলায় প্রাণভিক্ষা চাইলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শূন্য পাতার ভয় কাটিয়ে ইন্দোনেশিয়ায় গাইডেড জার্নালের উত্থান জাপানে সার সংকটের আশঙ্কা, বাড়ছে কৃষি ব্যয় স্ট্রিমিংয়ে রাজত্ব, কনসার্টে শূন্যতা? দক্ষিণ-পূর্ব এশিয়ার সংগীত বাজারে ইন্দোনেশিয়ার নতুন ধাঁধা ইউরোপের নতুন বার্তা: যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এগোতে চায় মিত্ররা কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বৈদ্যুতিক গাড়ি: ভবিষ্যতের শক্তি নির্ধারণ করবে গুরুত্বপূর্ণ খনিজ ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে ক্ষুব্ধ ইসরাইল, চাপে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ তিন চাকার যানবাহন মহাসড়কে নয়, আসছে কঠোর নীতিমালা

ইশকুল (পর্ব-৫১)

  • Sarakhon Report
  • ০৮:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • 123

আর্কাদি গাইদার

সপ্তম পরিচ্ছেদ

‘কাল দেয় নি তো কী হয়েছে, আজ মা কিন্তু অন্যরকম বলে গেছে। যা-যা, তাড়াতাড়ি জামাজুতো পরে নে। দ্যাখ না, কী সুন্দর সকাল। দিদিমা ঠিক তোকে বনে বেড়াতে নিয়ে যাবেন। কত অ্যাবেরি ফল কুড়োতে পারবি। কেমন?’

তানিয়া বুঝল আমি ঠাট্টা করছি না। লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠল ও। আর আমি যখন জামাজুতো পরায় ওকে সাহায্য করছি তখন বকবক শুরু করল:

‘মা-মণি মত বদলেছে বুঝি? সত্যি, মা-মণি মত বদলালে এত ভালো লাগে! আমি বলি কি, বরিস, লিজ়কা বেড়ালটাকে সঙ্গে নিলে কেমন হয়? আচ্ছা, আচ্ছা, বেড়াল না নিতে চাস তো জুচুকাকে নিই, কী বল! ভারি মিষ্টি কুকুর, না-রে? জানিস, কাল ও না, আমার মুখটা চেটে দিয়েছে। মা-মণি কী বকুনি দিল আমায়। কুকুর মুখ চাটলে মা-মণি না ভী-ষ-ণ রাগ করে। মা-মণি যখন একদিন বাগানে শুয়ে ছিল জুচুকাটা কোত্থেকে এসেই দিল মা-মণির মুখ চেটে। আর মা-মণি ওকে লাঠিপেটা করে তাড়িয়ে দিল।’

এক লাফে বিছানা থেকে নেমেই তানিয়া ছুটল পাশের ঘরের দিকে।

‘এই বরিস, দরজাটা খুলে দে না ভাই। আমার মাথার রুমালটা ওঘরের কোণে পড়ে আছে। আমার প্র্যাম্স্টাও আছে।’

দরজা থেকে ওকে টেনে এনে বিছানায় বসিয়ে দিলুম।

‘ও-ঘরে যাওয়া চলবে না, তানিয়া। একজন অচেনা লোক ওঘরে ঘুমোচ্ছেন। কাল রাত্তিরে এসেছেন উনি। আমি তোর মাথার রুমালটা এনে দিচ্ছি, দাঁড়া।’

‘কোন্ লোক রে?’ ও বলল। ‘আগের বার যেমন এসেছিল তেমনি?’

‘হ্যাঁ, আগের বারের মতো।’

‘কাঠের পা-ওলা?’

‘না, লোহার পা-ওলা।’

‘ওহ, বরিস! আমি লোহার পা-ওলা লোক কখনও দেখি নি। দরজায় চাবির ফুটোটা দিয়ে একবার একটুখানি শুধু উকি মেরে দেখব। পা টিপে টিপে যাব, কেমন?’

জনপ্রিয় সংবাদ

জাপানের লড়াকু ড্র, নেদারল্যান্ডসকে রুখে বিশ্বকাপে আত্মবিশ্বাসী সামুরাই ব্লু

ইশকুল (পর্ব-৫১)

০৮:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪