০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
মালদ্বীপে গুহায় ডাইভিংয়ে পাঁচ ইতালীয়র মৃত্যু Google Android-কে “ইন্টেলিজেন্স সিস্টেমে” পরিণত করছে — Gemini এখন সব কাজ করবে BLACKPINK-এর Jennie: নিজের এজেন্সি থেকে আয় ১৭০ কোটি টাকারও বেশি BTS-এর ‘Arirang World Tour’ কাল স্ট্যানফোর্ড থেকে শুরু — সাত বছর পর পূর্ণ দলে ফেরা aespa-র নতুন MV “WDA” মুক্তি পেল G-Dragon-কে নিয়ে — ভক্তদের মধ্যে বিস্ফোরণ OpenAI Apple-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থার পথে — iPhone-এ ChatGPT ইন্টিগ্রেশন নিয়ে তিক্ততা তাইওয়ান নিয়ে শি জিনপিংয়ের কড়া বার্তা: ভুল পদক্ষেপ মানেই যুদ্ধ ইরানকে চাপ দিতে পারমাণবিক সাবমেরিন USS Alaska জিব্রাল্টারে পাঠাল যুক্তরাষ্ট্র সুনামগঞ্জের হাওরে খড় সংকট, গবাদিপশু বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষকরা ইবোলার নতুন আতঙ্ক: কঙ্গোতে ফের প্রাদুর্ভাব, ইতিহাসের ভয়াবহ সংক্রমণগুলো আবার আলোচনায়

ভূমি সেবার লক্ষ্যে নতুন সফট্ওয়্যার উদ্বোধন করলেন ভূমি উপদেষ্টা

  • Sarakhon Report
  • ০৫:৫৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • 123

নতুন সফ্টওয়্যার চালুর ফলে ঘরে বসেই মানুষের ঝামেলাহীন স্বাধীন ভাবে অনলাইনে ভূমি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হবে

নিজস্ব প্রতিবেদক 

জনবান্ধব ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ভূমি মন্ত্রণালয় বাস্তবায়ন করছেভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প প্রকল্পের আওতায় একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমি সেবার প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি করা হচ্ছে আজ এগুলোর মধ্যে ৪টি সফটওয়্যারের মানোন্নয়ন ১টি নতুন উদ্ভাবিত সফটওয়্যার নতুন ভাবে তৈরি করে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করলেন ভূমি  এবং বেসামরিক বিমান পরিবহন পর্যটন উপদেষ্টা এফ হাসান আরিফ

এ উপলক্ষে ভূমি ভবনে অটোমেশন প্রকল্প কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ  এঁর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি উপদেষ্টা বলেন, জুলাই-আগষ্ট বিপ্লবের শহীদদের অন্যতম  স্বপ্ন ছিল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। আর নিরাপদ বাসস্থান হচ্ছে অন্যতম মৌলিক অধিকার। এজন্য প্রয়োজন একখন্ড মান সম্মত ও নির্ভেজাল ভূমি। ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের অধীন নতুন সফ্‌টওয়্যার চালুর ফলে ঘরে বসেই মানুষ ঝামেলাহীন ও স্বাধীন ভাবে অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর, হোল্ডিং নম্বর ও খতিয়ানসহ ভূমি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবেন। এতে করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম, সামাজিক হানাহানি, মামলা-মোকদ্দমা হ্রাস পাবে এবং অনিয়ম ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে উঠবে।

ভূমি উপদেষ্টা বলেন, ২০১৭ সালে সারা দেশে অনলাইনে নামজারি সেবা চালু হলেও বর্তমানের চাহিদার সাথে তাল মিলিয়ে একটি উন্নততর সংস্করণ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে নামজারি আবেদন পদ্ধতি আরও সহজীকরণ করা হয়েছে, যেখানে বিভিন্ন সিস্টেমের সংগে ডাটা শেয়ারিং এর সুযোগ থাকায় নাগরিক আবেদনের অনেক তথ্য সিস্টেম হতে অটোমেটিক ভাবে যাচাই করা যাবে। নামজারি প্রক্রিয়ার মধ্যেই অটো হোল্ডিং ও অটো সংশোধনের প্রভিশন থাকায় নাগরিকের ভোগান্তি আগের তুলনায় অনেক কমবে। একই জমি বারবার মিউটেশন হওয়ারও ঝুঁকি থাকবে না।

উল্লেখ্য, ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমকে আরও বেশি জনবান্ধব করতে উন্নত সংস্করণে মিউটেশনের সাথে সাথে অটো হোল্ডিং সৃষ্টি ও হোল্ডিং নাম্বার প্রদান, পূর্বের হোল্ডিং হতে জমি কর্তন, রেকর্ডিয় হোল্ডিং হতে বর্তমান হোল্ডিং পর্যন্ত ধারাবাহিকতার হোল্ডিং সৃজন, নাগরিক প্যানেল হতে এন্ট্রিকৃত হোল্ডিং খোঁজে বের করার সুবিধা, ভূমি উন্নয়ন কর নির্ধারণের আধুনিক ক্যালকুলেটর সংযোজনসহ অন্যান্য সুবিধা সৃষ্টি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে গুহায় ডাইভিংয়ে পাঁচ ইতালীয়র মৃত্যু

ভূমি সেবার লক্ষ্যে নতুন সফট্ওয়্যার উদ্বোধন করলেন ভূমি উপদেষ্টা

০৫:৫৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪