০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
হাইলাইট: হাকিমপুরে সামান্য বৃষ্টিতেই বেহাল সড়ক, দুই গ্রামের মানুষের দুর্ভোগ সময়ের দূরত্বে পিতাকে নতুন করে আবিষ্কার গণমাধ্যমের স্বাধীনতা যথেষ্ট নয়, দরকার পেশাগত ন্যায়বিচারের কাঠামো একটি জাতির ভবিষ্যৎ শুধু নীতিতে নয়, সন্তান পালনের গল্পেও নির্ধারিত হয় এত বিপুল সংখ্যক শিশুমৃত্যু বাংলাদেশ আগে কখনও দেখেনি কেপ ভার্দের আত্মবিশ্বাস তুঙ্গে, উরুগুয়ের বিপক্ষেও চমক দেখাতে প্রস্তুত ব্লু শার্কস বাবার নীরব ভালোবাসা: স্মৃতি, ত্যাগ আর অটুট বন্ধনের গল্প চালকের উদ্বেগ কমিয়ে বৈদ্যুতিক গাড়ির বাজারে ঝড় তুলেছে প্রোটন বাবার অসমান পায়ের পথচলার ঋণ শোধে জীবন উৎসর্গ মেয়ের বাবার ভালোবাসা সব সময় বলা হয় না, কখনও কখনও তা শুধু ত্যাগেই লেখা থাকে

ফিজিতে দূর্ঘটনায় নিহত অভিবাসী বাংলাদেশির মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়

  • Sarakhon Report
  • ০২:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • 101

সারাক্ষণ ডেস্ক 

ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজিতে দুর্ঘটনায় নিহত অভিবাসী বাংলাদেশি মোঃ রায়হান আলীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ হিসেবে ফিজি সরকার সম্প্রতি ৭৫ হাজার ফিজিয়ান ডলার (৪০ লক্ষ ৫০ হাজার টাকা) প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বাংলাদেশ হাইকমিশনকে ফিজি সরকার এ ক্ষতিপূরণের সিদ্ধান্ত অবহিত করে।

রায়হান আলী ফিজির ডিজাইন ইঞ্জিনিয়ারিং পিটিই লিমিটেডে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ২৭ জুন গাড়ির চাকা বিষ্ফোরণে মৃত্যুবরণ করেন। সেসময় বাংলাদেশ হাইকমিশন তার মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রদানের জন্য ফিজি সরকারকে অনুরোধ করে এবং এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখে। এ অর্থ নিহতের পিতাকে প্রদান করা হবে। মৃত্যুর পর পরিবারের সম্মতিতে রায়হান আলীকে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজিতে দাফন করা হয়। রায়হান আলী বাংলাদেশের চাপাইনবাবগঞ্জের বাসিন্দা ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হাইলাইট: হাকিমপুরে সামান্য বৃষ্টিতেই বেহাল সড়ক, দুই গ্রামের মানুষের দুর্ভোগ

ফিজিতে দূর্ঘটনায় নিহত অভিবাসী বাংলাদেশির মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়

০২:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪