০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

গাজায় ক্ষতিগ্রস্ত নারীদের অধিকার রক্ষায় যুদ্ধবিরতির জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে চীন

  • Sarakhon Report
  • ০৪:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • 130

ডিসেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: গাজায় ক্ষতিগ্রস্ত নারীদের অধিকার রক্ষায় যুদ্ধ বিরতির জন্য কাজ করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং।

জাতিসংঘে নিরাপত্তা পরিষদে ‘নারী, শান্তি এবং নিরাপত্তা’ বিষয়ক বৈঠকে মঙ্গলবার ফু ছোং বলেন, গাজা উপত্যকায় যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত নারীদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য নিরাপত্তা পরিষদের সদস্যদের অবশ্যই একত্রিত হতে হবে এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ফু বলেন, বর্তমানে বিশ্বের ৬০০ মিলিয়নেরও বেশি নারী ও মেয়েশিশু যুদ্ধ ও সংঘাতের শিকার হচ্ছে, বিশেষ করে গাজায়। সেখানে চলমান যুদ্ধের ফলে ৪৪ হাজারের  বেশি ফিলিস্তিনি মারা গেছে, যাদের ৭০ শতাংশ নারী ও শিশু।

ফু নারী উন্নয়নের জন্য শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে চীনের প্রতিশ্রুতি এবং বিশ্বব্যাপী নারীদের জন্য তার সক্রিয় সমর্থনের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, “নারী, শান্তি এবং নিরাপত্তা” এজেন্ডা প্রচারে এবং নারীর অধিকার রক্ষায় সবগুলো দেশেরই দায়িত্ব রয়েছে।

শান্তা/মিম

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

গাজায় ক্ষতিগ্রস্ত নারীদের অধিকার রক্ষায় যুদ্ধবিরতির জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে চীন

০৪:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪