০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

১৪ বছর পর শিবিরের প্রকাশ্য সম্মেলন

  • Sarakhon Report
  • ০৪:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • 152

ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনের উদ্বোধনী পর্বে

বাংলাদেশে প্রায় ১৪ বছর পর জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে । এতে সারা দেশ থেকে শিবিরের সদস্যরা সরাসরি অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আলী রায়হানের পিতা।

সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে সম্মেলন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এজন্য গত ২৯শে ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে গতকাল সোমবার রাত নয়টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।

সংগঠনটি জানিয়েছে, মোট দুই সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে আজ বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ শীর্ষক এক কর্মসূচি পালন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

শিবিরের সম্মেলনের আমন্ত্রণপত্র

শিবিরের সম্মেলন

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

১৪ বছর পর শিবিরের প্রকাশ্য সম্মেলন

০৪:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪