০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
নেপথ্যের ‘গুরু’, গোপন বার্তা ও তুলসি গ্যাবার্ডের রাজনৈতিক উত্থান ঘিরে ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক অনুসন্ধান যুক্তরাষ্ট্রের নতুন ফুটবল নায়ক অ্যালেক্স ফ্রিম্যানের উত্থান দিনাজপুর সীমান্তে ‘বাংলাদেশে পুশইন’ অভিযোগ, একই পরিবারের চার সদস্য আটক ঢাকায় সাংবাদিক পরিচয়ে রিকশাচালকদের কাছ থেকে টাকা আদায়, যুবক আটক হামে আরও ৩ শিশুর মৃত্যু, বাংলাদেশে হামে প্রাণহানি বেড়ে ৬৮৯ নিয়োগের চার মাস পর পদত্যাগ, জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন ব্যারিস্টার বাদল ইরান যুদ্ধের পর বিশ্ব রাজনীতি: শক্তির দম্ভ থেকে কূটনীতির সম্ভাবনার দিকে? বাংলাদেশের ভারসাম্যের কূটনীতি: দিল্লি না বেইজিং? শহরের রেলপথে ইতিহাসের চলমান পাঠশালা মস্তিষ্কের ব্যায়াম ছেড়ে দেবেন না: কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের চিন্তার ক্ষমতা কেড়ে নিচ্ছে?

মাদাম তুসো জাদুঘরে আল্লু অর্জুনের মোমের মূর্তি

  • Sarakhon Report
  • ০৭:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • 181

সারাক্ষণ ডেস্ক

বলিউড এবং দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। সম্প্রতি দুবাইয়ের মাদাম তুসো জাদুঘরে নিজের মোমের মূর্তি উন্মোচন করেন ।

আল্লু অর্জুনের প্রথম সিনেমা ২০০৩-এর ২৮ মার্চ মুক্তি পেয়েছিল । আর ২০২৪ সালের একই দিনে দুবাইয়ের মাদাম তুসো ওয়াক্স মিউজিয়ামে আল্লু অর্জুনের মোমের মূর্তি স্থাপন করা হল।

অভিনেতার আড়ম্বরপূর্ণ মূর্তিটি একটি সাদা শার্টের উপরে একটি লাল রঙের ব্লেজার পরা ছিল। আর সাথে  ছিল কালো প্যান্ট এবং জুতো। শুধু তাই নয়, এই মূর্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেভাবে অভিনেতা তার পুষ্পা চলচ্চিত্রে ‘ঝুকেগা নহি সালা’-র আইকনিক স্টাইল দিয়েছেলন।

নিজের এক্স (আগে যা টুইটার নামে পরিচিত) হ্যান্ডলে আল্লু অর্জুন লিখেন, ‘‘আমার জন্য আজকের দিনটা বিশেষ। ২০০৩ সালের এই দিনেই আমার প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল। আর আজ আমি মাদাম তুসোয় মোমের মূর্তির সামনে দাঁড়িয়েছি।’’

বিভিন্ন স্টাইলে পোজ দিয়ে কয়েকটি ছবি তুলেছেন তিনি। ওয়াক্স মিউজিয়ামের পক্ষ থেকে সেই ছবি তাদের অফিশিয়াল সাইটে আপলোড করা হয়েছে।

২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মন্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা পুষ্পা। পুষ্পরাজের চরিত্রে অভাবনীয় দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। দর্শকের সামনে আবারও ফিরছে পুষ্পরাজ-শ্রীভল্লি জুটি। আগামী ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ‘পুষ্পা ২’।

অভিনেতা আরও লিখেন, ‘‘ক্যারিয়ারের ২১ বছরের এই জার্নি সত্যি অসাধারণ।  আমার ভক্তদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। সবার সমর্থন ছাড়া আমি আজকের পজিশনে আসতে পারতাম না । আশা করি আগামী দিনেও আরো ভালো কাজ করতে পারবো। ’’

জনপ্রিয় সংবাদ

নেপথ্যের ‘গুরু’, গোপন বার্তা ও তুলসি গ্যাবার্ডের রাজনৈতিক উত্থান ঘিরে ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক অনুসন্ধান

মাদাম তুসো জাদুঘরে আল্লু অর্জুনের মোমের মূর্তি

০৭:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪