১১:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
অর্থোপেডিক সার্জনদের ৫ অভ্যাস: বয়স বাড়লেও কীভাবে থাকবেন শক্তিশালী ও সচল নতুন বিতর্কে রাবি রাকসু নেতা: জাহানারা ইমামকে কটাক্ষ, পদ স্থগিতের দাবি ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত দিল্লি-কাশ্মীর-পাকিস্তানেও নতুন রহস্যময় পোস্টে মাহফুজ আলমের সতর্কবার্তা: ‘আমি প্রথম বলির পাঁঠা হতে পারি, কিন্তু শেষ নই’ নানা অঞ্চলে রেকর্ড বৃষ্টি, ভূমিকম্পের পর জাপানে দুই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাড়ল ভূমিধসের শঙ্কা নদীতে সাত ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার গুজব, তথ্য ভিত্তিহীন বলছে পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড: ১৪ কোটি ৭০ লাখ টাকা গণনা, ছাড়িয়ে গেল আগের সব হিসাব ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আবারও তীব্র, ড্রোন হামলার অভিযোগে উদ্বেগে উপসাগরীয় অঞ্চল নড়াইলে ঐচ্ছিক অনুদান বিতর্ক: তালিকায় দুইবার এমপি বাচ্চুর মেয়ের নাম, ব্যাখ্যায় পিএসকে দায়ী করলেন সংসদ সদস্য সরকারি তথ্য এবার বিভিন্ন ভাষায়, এআই অনুবাদ চালু করল সিঙ্গাপুর

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে হাইকোর্ট

  • Sarakhon Report
  • ০৪:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • 299

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে হাইকোর্ট

রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে হাইকোর্ট। মি. দাসের জামিন সংক্রান্ত এক রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে, রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেয়া হয়েছে।

জাতীয় পতাকা অবমাননার মামলায় জামিন চেয়ে মি. দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত চৌঠা ফেব্রুয়ারি রুল দিয়েছিলো।

আবেদনকারীকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিল হাইকোর্ট।

গত বছরের ২৬শে নভেম্বর মি. দাসকে গ্রেফতারের পর চট্টগ্রামের আদালতে হাজির করলে তার জামিন নিয়ে অস্থিরতা চলে।

এ ঘটনায় ওইদিন চট্টগ্রামের আদালতে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত এবং অন্তত ২০ জন আহত হয়।

মি. দাসের গ্রেফতার ও জামিন নামঞ্জুর নিয়ে প্রতিবাদও জানায় ভারত।

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

অর্থোপেডিক সার্জনদের ৫ অভ্যাস: বয়স বাড়লেও কীভাবে থাকবেন শক্তিশালী ও সচল

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে হাইকোর্ট

০৪:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫