০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী জাবিতে মাদককাণ্ড: দুই ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কার, একজনের বিরুদ্ধে মামলার সুপারিশ চীনের ইভি যুদ্ধে নতুন অস্ত্র: নিজস্ব স্মার্ট-ড্রাইভিং চিপে ঝুঁকছে গাড়ি নির্মাতারা নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের ১৬ মাস পর মুখোমুখি, জি৭ সম্মেলনে পাশাপাশি আসন জি৭ সম্মেলনে রাশিয়ার ওপর আরও চাপের সিদ্ধান্ত, ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে ইউক্রেন ইস্যুতে নতুন বার্তা উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’, প্রতিটি উপজেলায় বরাদ্দ ৬ লাখ টাকা চীনের সমর্থন পুনর্ব্যক্ত, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক মুহাররমের চাঁদ দেখা যায়নি, পাকিস্তানে ২৬ জুন পালিত হবে আশুরা রয়টার্স এর প্রতিবেদনঃ বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘জিজ্ঞাসাবাদ’ করার প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাটে শিশু হত্যাকাণ্ড ঘিরে সংঘর্ষ: এসপি-ওসিসহ আহত ২০, আটক প্রধান সন্দেহভাজন

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২৯১)

  • Sarakhon Report
  • ১১:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • 553

শ্রী নিখিলনাথ রায়

এই সময় হইতে তাঁহার রাজস্বসংক্রান্ত প্রতিভা দেশমধ্যে বিস্তৃত হইয়া পড়ে। কোম্পানীর ইংরেজকর্মচারিগণ সকলেই গঙ্গাগোবিন্দের পরিচয় পাইয়াছিলেন। হেষ্টিংস সাহেবেরও তাঁহার সহিত অনেক দিন হইতে বিশেষ পরিচয় ছিল। হেষ্টিংস যৎকালে কাশীমবাজার কুঠীতে সামান্ত কর্মচারীর কার্য্য করিতেন এবং পলাশীযুদ্ধের পর যখন মুর্শিদাবাদের রেসিডেন্ট নিযুক্ত হন, সেই সময় হইতে রাধাকান্তকে তিনি বিশেষরূপে জ্ঞাত ছিলেন এবং তদুপলক্ষে গঙ্গাগোবিন্দের সহিতও তাঁহার পরিচয়। হয়।

সেই সময় হইতে গঙ্গাগোবিন্দ ও কান্তবাবু উভয়ে তাঁহার সুদৃষ্টিতে পতিত হওয়ায়, ভবিষ্যতে এই দুই জন তাঁহার দুই হস্তস্বরূপ হইয়া উঠেন। কান্ত বাবু হেষ্টিংসের প্রাণ রক্ষা করিয়াছিলেন বলিয়া, হেষ্টিংস তাঁহার উন্নতি সাধনে চেষ্টা করেন; কিন্তু গঙ্গাগোবিন্দের অপরিসীম বুদ্ধি ও [চতুরতা তাঁহাকে অনেক দিন হইতে মুগ্ধ করে। ভবিষ্যতে যখন তিনি বঙ্গদেশের বা সমস্ত ভারতবর্ষের গবর্ণর জেনারেল হইয়া ধনতৃষ্ণায় ধর্মাধৰ্ম্ম-বিবেকবিধুর হইয়াছিলেন, তখন সেই পূর্ব্বপরিচিত গঙ্গাগোবিন্দের বিশেষ সাহায্যের আবশ্যক হইয়া উঠে।

কান্তবাবুকে তিনি প্রথমতঃ প্রধান দেওয়ানের পদে নিযুক্ত করিতে ইচ্ছা করেন; কিন্তু কান্তবাবু সে সমস্ত বিষয়ে তাদৃশ পারদর্শী নহেন বলিয়া, উক্ত পদগ্রহণে অস্বীকৃত হইলে, হেষ্টিংস গঙ্গাগোবিন্দকে রাজস্ব-সমিতির দেওয়ানের পদে নিযুক্ত করিয়া, আপনার সুবিধা করিয়া লন।

একে গঙ্গাগোবিন্দের অসীম বুদ্ধি ও চতুরতা, তাহাতে অনেক দিন হইতে রাজস্বসংক্রান্ত বিষয়ে নিযুক্ত থাকায়, উক্ত বিষয়ে তাঁহার যথেষ্ট। ব্যুৎপত্তি জন্মে। তদ্ব্যতীত তিনি ফারসী ভাষায় বিশিষ্টরূপ দক্ষ ছিলেন। যদিও সে সময়ে মুসলমানরাজত্বের অবসান হইয়াছিল; তথাপি কোম্পানীর কর্মচারিগণ প্রচলিত ভাষায় কার্য্য করিতে ও কাগজপত্র রাখিতে বাধ্য হন; নতুবা তাঁহাদিগকে বিষম গোলযোগে পড়িতে হইত। নূতন তাযায় নূতন ভাবে কাৰ্য্য করিতে গেলে যে, অনেক সময়ে নানারূপ বিঘ্ন উপস্থিত হয়, তাহা বোধ হয় অধিক বলিবার প্রয়োজন নাই। মুসলমানরাজত্ব-কালে ফারসী ভাষায় কাৰ্য্য সম্পন্ন হইত বলিয়া, সে কালের কোম্পানীর কর্মচারিগণ প্রায়ই ফারসীভাষাভিজ্ঞ লোকদিগকে নিযুক্ত করিতেন এবং প্রত্যেকেরই একজন ফারসী মুন্সী রাখিতে হইত।

জনপ্রিয় সংবাদ

ঢাকার বাস টার্মিনাল এখনই সরছে না, বাইরে থাকবে ডিপো—জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-২৯১)

১১:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫