০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
নারীদের বাড়ছে যুদ্ধক্ষেত্রের মৃত্যু, ইরান সংঘাতে নতুন বাস্তবতা দেখছে মার্কিন সেনাবাহিনী রাশিয়ার ভয়াবহ হামলায় কেঁপে উঠল কিয়েভ, আহত ৮০-এর বেশি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে সমঝোতার ইঙ্গিত, তবে চুক্তি এখনো অনিশ্চিত অ্যালুমিনিয়ামের বাজারে নতুন ভূকম্প: মধ্যপ্রাচ্যের যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি আব্দুল লতিফ রাশিয়া-ইউক্রেনে নতুন হামলায় নিহত অন্তত ৮, ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে ভয়াবহ হামলা, একে-৪৭ হাতে ৩০০ সন্ত্রাসীর তাণ্ডব কয়লার বাজারে নতুন বাস্তবতা: ইরান যুদ্ধ, চীনের সংকট আর এশিয়ার জ্বালানি হিসাব রাজধানীর পশুর হাটে মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষ অবসরপ্রাপ্ত বিচারককে পেছন থেকে ট্রাকের ধাক্কা, গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত

উখিয়ার বনবিট কর্মকর্তা সাজ্জাদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • Sarakhon Report
  • ০৭:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
  • 228

সারাক্ষণ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান (৩০) হত্যা মামলার প্রধান আসামি বাপ্পীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।কক্সবাজার পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় দুপুরে চট্টগ্রাম শহর থেকে বাপ্পীকে গ্রেপ্তার করা হয়।

গত ৩১ মার্চ মধ্যরাতে উখিয়ায় সংরক্ষিত বনে পাহাড় কাটার খবরে অভিযান চালানোর সময় মাটি পাচারকারীদের ডাম্পার ট্রাকের চাপায় নিহত হন বন বিভাগের বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান (৩০)।

সাজ্জাদুজ্জামান কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিট অফিসে কর্মরত ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।এ ঘটনায় আহত হন বনরক্ষী মোহাম্মদ আলী (২৭), তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল মঞ্জুরের ছেলে। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, গভীর রাতে উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড় কেটে মিনি মাটি পাচারের খবর পেয়ে মোটরসাইকেলে সেখানে যান বিট কর্মকর্তা সাজ্জাদ। তিনি পাহাড় কেটে মাটি পাচারে ব্যবহৃত একটি ডাম্পার আটকানোর চেষ্টা করলে তাকে চাপা দিয়েই সেটি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদ।

বন কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ১ এপ্রিল ১০ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করেন রেঞ্জ কর্মকর্তা মো. শফিউল আলম।এর আগে এই মামলার ৫ নম্বর আসামি হরিণমারা এলাকার ছৈয়দ করিমকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

নারীদের বাড়ছে যুদ্ধক্ষেত্রের মৃত্যু, ইরান সংঘাতে নতুন বাস্তবতা দেখছে মার্কিন সেনাবাহিনী

উখিয়ার বনবিট কর্মকর্তা সাজ্জাদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

০৭:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪