০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচন হয় কীভাবে? খুঁটিনাটিতেই ফ্যাশনের ঝলক, বসন্ত-গ্রীষ্ম মৌসুমে নজর কাড়ল দৃষ্টিনন্দন সাজসজ্জা তারার মেলায় সিডনি অপেরা হাউসে ঝলমলে রাত, সৃজনশীলতার উৎসব হয়ে উঠল গ্রীষ্মকালীন বল রুপির পতনে রাজনৈতিক চাপ, মোদির সামনে নতুন চ্যালেঞ্জ দক্ষিণ চীন সাগরে নতুন দ্বীপ, উত্তেজনার কেন্দ্রে অ্যান্টেলোপ রিফ পাকিস্তানের কূটনৈতিক কৌশল: যুদ্ধের মাঝেও শান্তির সেতুবন্ধন ইউরোপের প্রযুক্তি দৌড়ে টিকে থাকতে ব্রিটেনের নতুন কৌশল, একসঙ্গে এগোনোর আহ্বান যুক্তরাষ্ট্রের কার্বন পাইপলাইন ঘিরে জমির লড়াই: কৃষক, পরিবেশবাদী আর রাজনীতির অদ্ভুত জোট ট্রাম্প বনাম বুশ: যুদ্ধের কৌশলে আমেরিকার রূপান্তর, মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন বাস্তবতা জীবনের শেষ সিদ্ধান্তেও দেরি, সহায়তাপ্রাপ্ত মৃত্যুর আইন নিয়ে থমকে ব্রিটেন

এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত

সিলেটের জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং ইউএস আর্মি প্যাসিফিক এর সেনাসদস্যদের অংশগ্রহণে পরিচালিত এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানের আলোকচিত্র

 আজ (৩০ জুলাই ২০২৫) বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC) এর যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান জালালাবাদ সেনানিবাস, সিলেট এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, এ্যাম্বাসেডর ট্রেসি এ্যান জ্যাকবসন। গত ২৪ জুলাই ২০২৫ তারিখে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী এই মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড এর যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন বৈশ্বিক হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সাথে সমবেতভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করার লক্ষ্য নিয়ে এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়।

এই মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড এর ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সদস্য অংশগ্রহণ করেন। মহড়ার প্রতিটি ধাপে অংশগ্রহণকারীরা সমন্বয়, প্রতিক্রিয়াশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে নানাবিধ কৌশলগত ও প্রায়োগিক কার্যক্রমে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে এই অনুশীলনে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যকে অনুশীলন সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও, স্মারক হিসেবে প্রত্যেককে ইনসিগনিয়া প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে সিলেট অঞ্চলের সকল কমান্ডারগণ, সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা সদর এবং সিলেট অঞ্চলের সামরিক বাহিনীর বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই অনুশীলন অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় করতে কার্যকরী অবদান রাখবে।

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচন হয় কীভাবে?

এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত

০৫:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫