১০:১৭ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রশিক্ষণে তরুণদের চুক্তি আলোচনার দক্ষতা উন্নয়ন  ৭ জুন নিজস্ব সম্পদ রক্ষার স্মারক ও পথ হিসেবে সকলেরই পালন জরুরি  কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ উন্মাদনা: স্থায়ী শিল্পবিপ্লব নাকি আরেকটি বাজার-ভ্রম? মতিঝিলে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই, সিসিটিভি ফুটেজে খোঁজ চলছে দুর্বৃত্তদের গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার নতুন ৯ম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়ন, বেতন-ভাতায় বড় সুবিধা পাবেন চাকরিজীবী ও পেনশনভোগীরা শূন্যরেখায় ৪০ ঘণ্টা আটকা ১১ জন, অনিশ্চয়তায় নারী-শিশুসহ পুশইনের শিকার পরিবার লেবাননে ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ সাতক্ষীরায়, শোকে স্তব্ধ দুই পরিবার ময়মনসিংহে বেইলি সেতু ধসে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, নদীতে পড়ল বালুবাহী ট্রাক নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

দেশের প্রথম ‘পাবলিক স্পিকিং অলিম্পিয়াড‘ সম্পন্ন

রাজধানীর আগারগাঁওয়ের লায়ন হুমায়ুন জহির মিলনায়তনে গতকাল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দেশের প্রথম ‘পাবলিক স্পিকিং অলিম্পিয়াড’। সারাদেশ থেকে একাধিক ধাপের যাচাই-বাছাই শেষে নির্বাচিত ১২ জন প্রতিযোগী প্রেজেন্টেশন ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে রংপুরের আরোহী আয়শা সালমা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ১ম রানার্সআপ হন আদিবা সুলতানা আলিফা এবং ২য় রানার্সআপ নির্বাচিত হন সিলেটের ফৌজিয়া ইয়াসমিন।

অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক প্রেসিডেন্ট জনাব লায়ন বেনজির আহমেদ পিএমজিএফ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্লোবাল পাবলিক স্পিকার ও ট্রেইনার জনাব কাজী এম আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নিজের বলার মতো একটি গল্প’এর প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার, এবিসিডিই এর প্রতিষ্ঠাতা ও সিইও জনাব কাজী রাকিবুদ্দিন আহমেদ, কাজী কনসালটেন্টস-এর পার্টনার জনাব প্রফেসর এসএম আরিফুজ্জামান, ই-ক্লাবের প্রেসিডেন্ট জনাব কামরুল হাসান, সান করপোরেশন লিমিটেড-এর সিইও ও প্রোপ্রাইটর জনাব লায়ন মো: লুতফুর রহমান এম জে এফ, এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ-এর সিএইচআরও ও বোর্ড সেক্রেটারি জনাব মুরাদ হোসেইন, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের সার্ক রিজনের ডেপুটি কো-অর্ডিনেটর জনাব হাসান মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর কে এম হাসান রিপন, স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট জনাব আরিফুল হাসান অপু, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: জুলফিকার আলী, এইচ আর প্রফেশনাল ও লিডারশীপ ট্রেইনার আলেয়া আকতার সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ‘পাবলিক স্পিকিং অলিম্পিয়াড’এর প্রতিষ্ঠাতা জনাব মো: সোলায়মান আহমেদ জীসান বলেন – “বাংলাদেশের তরুণ প্রজন্মের ভেতরে আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সুন্দরভাবে নিজেকে প্রকাশ করার ক্ষমতা গড়ে তুলতেই এই আয়োজনের উদ্যোগ। ভবিষ্যতে আমরা এটিকে জাতীয় পর্যায়ের একটি ব্র্যান্ডেড প্রতিযোগিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রশিক্ষণে তরুণদের চুক্তি আলোচনার দক্ষতা উন্নয়ন

দেশের প্রথম ‘পাবলিক স্পিকিং অলিম্পিয়াড‘ সম্পন্ন

০৩:২১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫