বাংলাদেশের মূকাভিনয় শিল্পের তরুণ প্রজন্মের কাণ্ডারী বলা হয় তাকে। মূকাভিনয়ের বাইরে মঞ্চ ও টিভিনাটকে অভিনয় করেও তিনি দর্শকদের মুগ্ধ করছেন। আজ ১৮আগস্ট নিথর মাহবুবের জন্মদিন। প্রতি বছর জন্মদিনকে ঘিরে মাইমের শো করেন, গত দুই বছর ধরে তিনি নিজের লেখা, সুরে ও কণ্ঠে জীবন মুখী গানও প্রকাশ করে আসছেন, এ বছরও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একটি গান প্রকাশ করার পরিকল্পনা ছিল। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় থাকায় বর্তমানে সব কিছু থেকে দূরে আছেন বলে জানিয়েছেন এই শিল্পী। এবছর জন্মদিনকে ঘিরে তাই কোন আয়োজন রাখেননি তিনি।
বিনোদন
শুভ জন্মদিন নিথর মাহবুব
সারাক্ষণ প্রতিবেদক বাংলাদেশের এই প্রজন্মের কাছে মুকাভিনয় শিল্পীকে বিশেষভাবে পরিচিত করে তুলতে যে ক’জন মুকাভিনয় শিল্পীর বিশেষ ভুমিকা রয়েছে তার মধ্যে প্রধান ভূমিকায় আছেন মুকাভিনেতা, সাংবাদিক নিথর মাহবুব। দেশের একজন নন্দিত মূকাভিনয় শিল্পী তিনি। কথা
সারাক্ষণ প্রতিবেদক
বাংলাদেশের এই প্রজন্মের কাছে মুকাভিনয় শিল্পীকে বিশেষভাবে পরিচিত করে তুলতে যে ক’জন মুকাভিনয় শিল্পীর বিশেষ ভুমিকা রয়েছে তার মধ্যে প্রধান ভূমিকায় আছেন মুকাভিনেতা, সাংবাদিক নিথর মাহবুব। দেশের একজন নন্দিত মূকাভিনয় শিল্পী তিনি। কথা ছাড়াই অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন তিনি। শিশু- কিশোরদের কাছে ‘মূকাকু’ হিসেবে রয়েছে তার বিশেষ পরিচিত।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই তিনি ছাত্রদের পক্ষে অবস্থান নেন, থেকেছেন রাজ পথেও। নিথুর মাহবুব বলেন,‘ এই মুহুর্তে সবমিলিয়ে ভালো নেই। যে কারণে জন্মদিন নিয়ে কোনো উচ্ছাস নেই। বাবা মা’কে খুউব মিস করছি। আজ তারা বেঁচে থাকলে হয়তো তাদের কাছেই চলে যেতাম। বাবা মায়ের জন্য, আমার জন্য সবার কাছে দোয়া চাই।’ স্বাধীনতার পরবর্তীতে পার্থ প্রতিম মজুমদারের হাত ধরে বাংলাদেশে মূকাভিনয় শিল্পের আগমন ঘটলেও ১৯৮১সালের দিকে তিনি ফ্রান্স প্রবাসী হয়ে গেলে দেশে শিল্পটির আর প্রত্যাশিত বিস্তার ঘটেনি।
পার্থ প্রতিম মজুমদার চলে যাবার প্রায় ২৫ বছর পর এসে শিল্পটি হাল ধরেন তরুণ প্রজন্মের নিথর মাহবুব। তার চর্চার মধ্য দিয়ে দেশে ব্যাপক পরিচিতি লাভ করে শিল্পটি। ঢাকা সহ সারা দেশে গড়ে উঠেছে অনেক মূকাভিনয়ের দল ও মূকাভিনয় শিল্পী। মূকাভিনয় চর্চা করার পাশাপাশি শিল্পটিকে জনপ্রিয় করতে তিনি চালিয়ে গেছেন নানা কর্মকাণ্ড। সবাই এই শিল্পের চর্চা করে পরিচিতি পেয়ে বিদেশ চলে গেলেও তিনি এই শিল্পটির স্বার্থে দেশে থাকায় প্রতিজ্ঞাবদ্ধ। শিল্পটির প্রচার প্রসারের জন্য ২০০৮ সালে ঢাকায় গড়ে তোলেন মাইম আর্ট নামে মূকাভিনয় দল।
Facebook
WhatsApp
X
আরও পড়ুন
সর্বশেষ খবর
পর্যটনের বিকাশ বনাম প্রকৃতির সুরক্ষা: ভুটানের জলাভূমি যে শিক্ষা দিচ্ছে
মোংলা বন্দরে দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণে চীনের সাড়ে ৩৩ কোটি ডলারের ঋণচুক্তি
বিআইডিএসের গবেষণা: গ্রামের ৪১ শতাংশ ঋণগ্রহীতার আয়ের ৪০ শতাংশের বেশি যায় কিস্তিতে
অক্টোবরের ১২ দিনে প্রবাসী আয় ১২৯ কোটি ডলার, বেড়েছে ৯ শতাংশের বেশি
দেশে ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী
হরমুজ সংকট দেখাল, প্রযুক্তির যুগেও ভূগোলই ঠিক করছে বিশ্ব অর্থনীতির গতিসর্বাধিক পঠিত
আরও পড়ুন
সর্বশেষ
দৈনিক নিউজলেটার
প্রতিদিন সকালে সেরা ৫টি খবর আপনার ইনবক্সে
বিনামূল্যে সাবস্ক্রাইব করুন · যেকোনো সময় বাতিল করুন
প্রকাশনা
সম্পাদক ও প্রকাশক: স্বদেশ রায়
নিবন্ধন নম্বর: ১৭১
সম্পাদকীয় কার্যালয়
প্রথম তলা, ক্যাপিটা লেক ফ্রন্ট, ব্লক জে, বাড়ি ৬৬,
বনানী রোড ১৮ এক্সটেনশন, ঢাকা ১২১৩
ইমেইল: contact@sarakhon.com / news@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
বাণিজ্যিক অফিস
এ-১৩, ১০/এ সেগুনবাগিচা, ঢাকা ১০০০
বিজ্ঞাপন ও প্রশাসনিক যোগাযোগ
admin@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
আরও বিভাগ
সম্পাদকীয়
সেবাসমূহ
© ২০২৬ সারাক্ষণ। সর্বস্বত্ব সংরক্ষিত।






