বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিটের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। বুধবার রায়ের জন্য দিন ধার্য থাকলেও এদিন পুনরায় শুনানি গ্রহণ করা হয়। শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার দিন কার্য করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে গত ২৭ মার্চ মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। এরপর গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসির নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে এখনো শপথ পড়ানো হয় নি।
আইন-আদালত
ইশরাককে শপথ না করাতে রিটের আদেশ বৃহস্পতিবার
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিটের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। বুধবার রায়ের জন্য দিন ধার্য থাকলেও এদিন পুনরায় শুনানি গ্রহণ
Facebook
WhatsApp
X
আরও পড়ুন
সর্বশেষ খবর
আলাস্কায় চিনুক স্যামন সংকট: মাছ হারিয়ে বিপন্ন আদিবাসীদের খাদ্য ও সংস্কৃতি
হরমুজ প্রণালিতে হামলায় তেলের সরবরাহে ধাক্কা, বিশ্ববাজারে ব্যারেলপ্রতি দাম ১০৪ ডলার ছাড়াল
চীনা বৈদ্যুতিক গাড়ির চাপে টয়োটার নতুন কৌশল, থাইল্যান্ডে কমছে মাসিক কিস্তি
ভারতে নির্বাচন কমিশন প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক দুই হাজারের বেশি
ট্রাম্পের রাশিয়া-ডিজেল চুক্তি ঘিরে ইউক্রেনের নেতৃত্ব বদলের দাবি, জাপোরিঝঝিয়ায় নিহত ২০
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ১২, আহত ৩০৯সর্বাধিক পঠিত
আরও পড়ুন
সর্বশেষ
দৈনিক নিউজলেটার
প্রতিদিন সকালে সেরা ৫টি খবর আপনার ইনবক্সে
বিনামূল্যে সাবস্ক্রাইব করুন · যেকোনো সময় বাতিল করুন
প্রকাশনা
সম্পাদক ও প্রকাশক: স্বদেশ রায়
নিবন্ধন নম্বর: ১৭১
সম্পাদকীয় কার্যালয়
প্রথম তলা, ক্যাপিটা লেক ফ্রন্ট, ব্লক জে, বাড়ি ৬৬,
বনানী রোড ১৮ এক্সটেনশন, ঢাকা ১২১৩
ইমেইল: contact@sarakhon.com / news@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
বাণিজ্যিক অফিস
এ-১৩, ১০/এ সেগুনবাগিচা, ঢাকা ১০০০
বিজ্ঞাপন ও প্রশাসনিক যোগাযোগ
admin@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
আরও বিভাগ
সম্পাদকীয়
সেবাসমূহ
© ২০২৬ সারাক্ষণ। সর্বস্বত্ব সংরক্ষিত।






