০৯:১১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

অজগর গিলে ফেলল এক নারীকে

  • Sarakhon Report
  • ০১:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • 224

সারাক্ষণ ডেস্ক

শুক্রবার মধ্য ইন্দোনেশিয়ায় একটি সাপের পেটের মধ্যে একজন মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গেছে । সাপটি ঐ নারীকে পুরোটাই  গিলে ফেলেছে। স্থানীয় এক কর্মকর্তা শনিবার এ খবর জানিয়েছেন।

৪৫ বছর বয়সী নারী  ফরিদার স্বামী এবং দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের কালেম্পাং গ্রামের বাসিন্দারা শুক্রবার তাকে প্রায় পাঁচ মিটার (১৬ ফুট) লম্বা একটি অজগর সাপের পেটের ভিতরে আবিষ্কার করেন। চার সন্তানের মা বৃহস্পতিবার রাতে নিখোঁজ হয়েছিলেন। অনেক খোঁজাখুজির পরে তাকে পাওয়া যাচ্ছিলোনা, গ্রাম প্রধান সুয়ার্দি রোসি এএফপিকে বলেন।

তার স্বামী আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা  “তার জিনিসপত্র খুঁজে পেয়ে সন্দেহ করেছিল যে তিনি কোন অস্বাভাবিক দূর্ঘটনার শিকার হয়েছেন। এরপর গ্রামবাসীরা এলাকায় তল্লাশি চালায় এবং অল্প সময়ের মধ্যেই  বড় পেট সহ একটি অজগর দেখতে পান,” সুয়ার্দি বলেছিলেন।

এরপর “তারা অজগরের পেট কাটতেই ফরিদার মাথা দেখতে পান।”

পেট কাটার পর ফরিদাকে সম্পূর্ণ কাপড় পরিহিত অবস্থায় পাওয়া গেছে। এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল বলে মনে করা হয়, তবে সাম্প্রতিক বছরগুলিতে ইন্দোনেশিয়ায় অজগরের পেটে অনেককেই  মৃত খুঁজে পাওয়া গেছে।

গত বছর, দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির তিনাঙ্গিয়া জেলার বাসিন্দারা একটি আট মিটার অজগরকে হত্যা করেছিল, যা একটি গ্রামের একজন কৃষককে শ্বাসরোধ করে খেয়ে ফেলেছিল।

তার আগে , ২০১৮ সালে, দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির মুনা শহরে ৫৪ বছর বয়সী এক মহিলাকে সাত মিটার অজগরের ভিতরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

এবং এক বছর আগে, পশ্চিম সুলাওয়েসির একজন কৃষক নিখোঁজ হয়েছিলেন যাকে  পাম তেলের বাগানে চার মিটার লম্বা একটি অজগর জীবিত খেয়ে ফেলেছিল।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

অজগর গিলে ফেলল এক নারীকে

০১:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪