১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

অপির সঙ্গে বিজ্ঞাপনে কাজ করে উচ্ছ্বসিত জিলানী

  • Sarakhon Report
  • ০৭:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • 113
সারাক্ষণ প্রতিবেদক
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের গুনী অভিনেত্রী অপি করিমের সঙ্গে একই বিজ্ঞাপনে মডেল হিসেব কাজ করে ভীষণ উচ্ছ্বসিত এই প্রজন্মের নবাগত মডেল, অভিনেতা আরেফিন জিলানী। কিছুদিন আগেই তিনি অপি করিমের সঙ্গে আদনান আল রাজীবের পরিচালনায় ম্যাগি স্যুপ’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।
অপি করিমের সঙ্গে কাজ করতে পেরে বেশ গর্বিত ও আনন্দিতও বটে জিলানী। জিলানী বলেন,‘ অপি করিম আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী। তারসঙ্গে জীবনে প্রথম কাজ করার সুযোগ পেলাম।
এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারি তিনি। শুটিং-এর ফাঁকে ফাঁকে তার সঙ্গে কথা বলার সুযোগ হলো, সুযোগ হলো তার শিক্ষা জীবন নিয়ে অর্থাৎ বুয়েটে পড়াশুনা করার সুযোগ পাওয়া’সহ আরো নানান বিষয়ে কথা বলার।
তিনি আমাকেও নতুন হিসেবে অনুপ্রেরণা দিলেন। সময়টা আমার কাছে ভীষণ উপভোগ্য ছিলো। আশা করছি বিজ্ঞাপনটি সবার ভালোলাগবে।’
জিলানী জানান, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় প্রথম তিনি ‘রবি’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এরপর সেভলন, নেসলে’সহ আরো কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।
নিজেকে একজন অভিনেতা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন আরেফিন জিলানী। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় জিলানী প্রথম একটি নাটকে অভিনয় করেন। এই নাটকে মূল দুটি চরিত্রে অভিনয় করেছিলেন জোভান ও সাবিলা নূর।
এদিকে জিলানী দোদুলের পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এতে তার বিপরীতে আছেন মৌসুমী হামিদ। ওটিটি প্লাটফরম ‘বায়োস্কাপ’র জন্য ‘ড্রাইভার’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি ইফতেখার চৌধুরীর পরিচালনায়।
হৈচৈ’তে তানিম নূরের পরিচালনায় ‘একাত্তর’ ও বিঞ্জে’ ভিকি জাহেদ’র পরিচালনায় অভিনয় করেছেন ‘আরারাত’-এ। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায় অভিনয় করেছেন জিলানী।
আর এই সিনেমাতে কাজ করতে গিয়েই পরিচয় হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশীর সঙ্গে। দুই বছর প্রেম করার পর তারা দু’জন বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০২৩ সালের ২ জুন।
এর আগে ২ এপ্রিল আংটি বদল হয় জিলানী ও ঐশী’র। ১৮ সেপ্টেম্বর জন্ম নেয়া জিলানীর স্বপ্ন নিজেকে একজন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

অপির সঙ্গে বিজ্ঞাপনে কাজ করে উচ্ছ্বসিত জিলানী

০৭:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪